আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মালা রায়। আগামী ১৯ জুন দুপুর ২টোয় কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের ডাক দিলেন তিনি। রাজ্যে পালাবদলের পরে একাধিক পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। কলকাতা পুরসভাতেও টালমাটাল পরিস্থিতি। এই অবস্থায় হাইকোর্টের নির্দেশ মেনে অধিবেশন ডাকা হয়েছে।

পুরসভার এই মাসিক অধিবেশনকে স্বাগত জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তিনি জানান, অধিবেশন ডাকা হলে তাঁরা অবশ্যই উপস্থিত থাকবেন। সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ডিসেম্বরে নির্বাচন রয়েছে, তার আগে পর্যন্ত বোর্ড গঠন করা হোক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মালা রায় বলেছেন, গত ২২ মে পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু, সেটা স্থগিত হয়েছিল। এরপর আদালত নির্দেশ দিয়েছে, অধিবেশন করা যাবে।  আদালতের কপি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হবে।

১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। স্বাধীনতার পরে প্রথমবার বাংলার মসনদে বসেছে বিজেপি। তারপর থেকে দিকে দিকে তাসের ঘরের মত ভেঙে পড়েছে তৃণমূল। দলের ভিতরেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা। বিভিন্ন পুরসভার কাউন্সিলররা ঝড়ের গতিতে পদত্যাগ করছেন। কলকাতা পুরনিগমেও ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়। তারপরেই বৃহস্পতিবার মাসিক অধিবেশনের দিন জানালেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র