পাঁচিল নিয়ে বচসার জেরে মৃত্যু, চাঞ্চল্য

মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় থানা সূত্রে খবর, এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি পাঁচিলকে কেন্দ্র করে বচসা। আর সেই বচসা থেকে হাতাহাতি। যার পরিণতি হল মর্মান্তিক। প্রাণ হারালেন একজন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তদন্তে নেমেছে পুলিশ।   

বেলডাঙা থানার পুলিন্দা সোলেরপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। আর তা থেকেই মারামারি। দুই পক্ষের মারামারিতে মৃত্যু (DEATH) হয় এক গৃহবধূর। মৃতের নাম সাহিদা বিবি। বয়স আনুমানিক ৩৭।

এলাকার শেরফুল শেখের পরিবারের সঙ্গে সুলতান শেখের পরিবারের বচসা বাধে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে খবর, সুলতান শেখের পরিবারের লোকজন জোর করে ওই পাঁচিল ভাঙতে যায়। শেরফুল শেখের পরিবারের সদস্যরা তখন বাধা দেয়। শুরু হয় মারামারি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেই সময় ইটের আঘাতে গুরুতর আহত হন  সাহিদা বিবি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় থানা সূত্রে খবর, এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি