চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজয়া দশমীতে দেবী কালীর নিরঞ্জন! বীরভূমের এই গ্রামে এমনই প্রথা

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমী’র দিন এখানে শ্মশান কালীর বিসর্জন হয়। এই প্রথা শতাব্দী প্রাচীন। শেকলে বেঁধে দেবীকে বিসর্জন দেওয়া হয়। এই অবাক করা রীতিটি, বীরভূমের দুবরাজপুর এলাকার দাস পাড়ার।

দেবী দুর্গার বিদায়ের দিন হয় কালী ঠাকুর নিরঞ্জন। একাদশীর দিনে শেকলে বেঁধে কালী বিগ্রহকে নামানো হয় ঠাকুর দালান থেকে। এখানেই শেষ নয়। মা কালীর বিসর্জনের প্রথাও চমকে দেওয়ার মত। ঝাঁটা সহ অকথ্য ভাষায় গালাগালি দিয়ে দেবীর বিসর্জন দেন দাস পাড়ার বাসিন্দারা। শ্মশান কালীর এমন বিসর্জন দেখতে অন্য গ্রামে থেকে মানুষ এসে জমায় ভিড়।  

দেবীর মূর্তি গড়া থেকে পুজোর যাবতীয় দায়িত্ব গ্রামের বৈষ্ণবদের। পুজোর কটা দিন উৎসবের আবহে মেতে ওঠেন তাঁরা। বৈষ্ণবদের হাতে পুজোর সব দায়িত্ব ছাড়লেও, কালী প্রতিমা নিরঞ্জন করে দাসেরাই। বিশালাকার দেবীর সেই মূর্তি মন্দিরের পেছনের পুকুরে বিসর্জন দেওয়া হয়।

শেকলে বেঁধে, ঝাঁটা দেখিয়ে মায়ের বিসর্জন- শতাব্দী প্রাচীন এই প্রথা সত্যি অবাক করার মত। তবে দিন  বদলেছে। এখন এই রীতি পুরোপুরি উঠে গিয়েছে। দাস পরিবাররের সদস্য গুরুপদ দাস বলেন, আগের রীতি মেনে কালী মায়ের এখন আর বিসর্জন হয় না। তবে পুজোর উন্মাদনা কোনও অংশে কমেনি ।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ