পুজো কার্নিভালে গরুর গুঁতোয় মৃত্যু এক ব্যক্তির, আহত বহু

পুজোর কার্নিভালে গরুর গুঁতোয় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার পুজো কার্নিভালের সময় এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর কার্নিভালে গরুর গুঁতোয় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার পুজো কার্নিভালের সময় এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গরুর গুঁতোয় আহত হয়েছেন আরও ৮ জন ব্যক্তি। আহতরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার। ৬০ বছরের বেশি বয়স তাঁর। শুক্রবার গরুর গাড়িতে প্রতিমা নিয়ে কার্নিভাল হচ্ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাস্তায়। কিন্তু প্রতিমা বহন করে নিয়ে যাওয়া গাড়ি থেকে আচমকা গরু বেরিয়ে এসে গুঁতোতে থাকে একের পর এক উপস্থিত থাকা লোকজনকে। উন্মত্ত বলদের সেই গুঁতোর জেরে গুরুতর আহত হন ষাটোর্ধ্ব সাধন বাবু। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি রাস্তায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিসিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধনবাবুর। অন্যদিকে এই ঘটনার পর মৃতের পরিবারের তরফে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁর মেয়ে। একইসঙ্গে গরুকে প্রশিক্ষণ না দিয়ে কেন প্রতিমার গাড়ি টানা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার সাধন কর্মকারের মৃতদেহের ময়নাতদন্ত করবে পুলিশ।

উল্লেখ্য শুক্রবার রাজ্যের জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করেছিল প্রশাসন। রায়গঞ্জেও হচ্ছিল পুজো কার্নিভাল। স্থানীয় একাধিক পুজো কমিটি প্রতিমা নিয়ে সেই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। কিন্তু কার্নিভাল চলাকালীন আচমকা গরুর তাণ্ডবে সবকিছু নিমেষে বদলে গেল। উৎসবের মেজাজ বদলে গেল কার্যত শোকের পরিবেশে। প্রসঙ্গত বিজয়া দশমীর রাতে জলপাইগুইড়ি জেলার মাল নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হড়পা বানের তোড়ে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন অনেকে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, তার মাঝে আবার পুজো কার্নিভালের উৎসবে মৃত্যুর ঘটনা ঘটল।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের