মহিলার হারানো সোনার গয়না ও মোবাইল ফেরাল ট্রাফিক পুলিশ

মালদহ জেলার চাঁচলের রায়পাড়া মোড় থেকে ওই গয়নার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ..

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাফিক পুলিশের তৎপরতায় হারানো সোনার গয়না ও মোবাইল ফোন ফেরত পেলেন এক মহিলা। মালদহ জেলার চাঁচলের রায়পাড়া মোড় থেকে ওই গয়নার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। হারানো সোনার গয়না ফেরত পেয়ে খুশি ওই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটার বাসিন্দা মামনি রবিদাস। তিনি দুর্গা পুজাতে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ইটাহারের চুড়ামন থেকে অটোতে চাপেন ওই মহিলা। অটো চেপে এসে নামেন চাঁচল সদরে রাজীব মোড়ে। এরপর রাজীব মোড় থেকে টোটোতে চাপেন চাঁচল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। চাঁচল স্ট্যান্ডে নেমে বাস ধরার পর মহিলা বুঝতে পারেন তাঁর গয়না-সহ মোবাইলের ব্যাগটি টোটোতে ফেলে এসেছেন। এরপর ব্যগের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। দ্বারস্থ হন ট্রাফিক পুলিশের। এরপর মহিলার বক্তব্য শুনে তৎপরতা শুরু করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের কর্মী ও সিভিক ভলান্টিয়াররা তল্লাশি অভিযানে নেমে চাঁচলের রায়পাড়া মোড় থেকে ওই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। সেই ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় মামনি রবিদাসকে।

হারানো সোনার গয়না ও মোবাইল ফিরে পেয়ে ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মামনি। তিনি জানান, ব্যাগে ছিল দেড় ভরি সোনার গয়না, নগদ কিছু টাকা ও একটি মোবাইল ফোন। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। ট্রাফিক পুলিশ তৎপরতা না দেখালে মূল্যবান জিনিসগুলো ফিরে পেতাম না। ট্রাফিক পুলিশকে তাই ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা এবং তাঁর পরিবার। অন্যদিকে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, আমরা মহিলার কাছ থেকে জানতে পারার পরই সদরের সবকটি মোড়ে কর্তব্যরত ট্রাফিক সিভিকদের খবর দিই। তারপরই রায়পাড়াতে একটি টোটোতে ব্যাগটি পাওয়া যায়।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?