শাকিব খানই সন্তানের নামকরণ করেছিলেনঃ বুবলি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বর্তমান দিনে সেলিব্রেটিদের মধ্যে বিয়ের আগে সন্তান ধারণ নতুন কোন বিষয় নয়। বলিউডের আলিয়া ভাট থেকে শুরু করে টলিউডের অভিনেত্রী বিয়ের আগে গর্ভবতী হয়েছেন। তালিকায় রয়েছে ওপার বাংলার অভিনেত্রী পরিমনির নামও। সোশ্যাল মিডিয়ার যুগে তাদের নিয়ে চর্চা ও কিছু কম হয় না নেটিজেনদের মধ্যে। তালিকায় নবতম সংযোজন ওপার বাংলারই অপর এক অভিনেত্রী বুবলি। সম্প্রতি অভিনেতা শাকিব খানের(Shakib Khan) সঙ্গে প্রেম এবং তাদের সন্তান শেহজাদ খানকে প্রকাশ্যে এনেছেন বুবলি(Bubli)। আর এর পর থেকেই নেটিজেনদের মধ্যে চর্চায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থাকে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কে অভিনেত্রী জানান, ‘বসগিরি’র আগে ‘প্রিয়ারে’ নামে আমাদের আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়। তাছাড়া, ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি, দেখেছি। ‘বসগিরি’ শুটিংয়ের শেষের দিকে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় বিয়ে। তারপর সন্তান”। উল্লেখ্য ছয় বছর আগেই বুবলির সঙ্গে শাকিব খানের প্রেমের সম্পর্কে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু বরাবর নিজেদের সম্পর্কের বিষয় এড়িয়ে গেছেন বুবলি। অবশেষে সম্প্রতি তাঁর এবং শাকিব খানের সন্তান শেহজাদকে প্রকাশ্যে আনেন বুবলি।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ”দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানেন। এটি ওপেন সিক্রেট ছিল। ‘বীর’ ছবি শুটিংয়ের সময় আমি অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তাছাড়া, আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ সবাই তো জানতেন। সুতরাং, এটিকে গোপন বলে না”। এমনকি তাদের সন্তানের নাম শেহজাদ খান শাকিব খানই রেখেছিলেন বলেও বুবলি বলেন শেহজাদের বাবার সঙ্গে ভিডিও কলে তাঁদের কথাও হয়। তিনি বলেন, আরবি এই শব্দের অর্থ রাজার ছেলে।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?