Loading live market data...
Loading active stocks...
Connecting...

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকারের

কংগ্রেস শিবিরে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঙ্কের (ছত্তিশগড়): হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকার মনোজ সিং মান্ডাবি। বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই শারীরিক অস্বস্তি শুরু হয় মান্ডাবির। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ডেপুটি স্পিকারকে প্রথমে চারামার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ধামতারির একটি হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। মনে করা হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কারণে ডেপুটি স্পিকারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিজের টুইটার হ্যান্ডেলে ডেপুটি স্পিকারের প্রয়াণের খবর দিতে গিয়ে জানান, মনোজ সিং মান্ডাবি রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন ডেপুটি স্পিকার গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। ডেপুটি স্পিকারের প্রয়াণে রাজ্য সরকার শোকস্তব্ধ। পরিবারের প্রতি জানায় সমবেদনা।

তিনবারের বিধায়ক ছিলেন মনোজ সিং মান্ডাবি।উপজাতি সম্প্রদায়ের একটি মুখ ছিলেন তিনি। অজিত যোগী সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র এবং কারা দফতরের মন্ত্রী ছিলেন। ছত্তিশগড়ের রাজনীতিতে মান্ডাবি একটি জনপ্রিয় মুখ বলেই পরিচিত। আচমকা তাঁর প্রয়াণে কংগ্রেস শিবিরে শোকের ছায়া।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়