অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রোটিন কেন্দ্রিক ডায়েট ট্রেন্ডের পর এবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে নতুন ট্রেন্ড “ফাইবারম্যাক্সিং” ।  সোশ্যাল মিডিয়ায় বহু ইনফ্লুয়েন্সার এখন প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত ফাইবার যোগ করার পরামর্শ দিচ্ছেন। তবে এই ট্রেন্ড নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞমহল। সাধারণত ফাইবার শরীরের জন্য অত্যন্ত জরুরি হলেও অতিরিক্ত বা হঠাৎ বেশি ফাইবার খাওয়া শরীরের ক্ষতিও করতে পারে। চিকিৎসকদের মতে, অধিকাংশ মানুষই প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ ফাইবার গ্রহণ করেন না। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের দৈনিক ২৫-৩০ গ্রাম ফাইবার প্রয়োজন। ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়, হজমে সাহায্য করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি কোলেস্টেরল কমানো ও হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, তবে শুধুমাত্র “হাই-ফাইবার” লেখা প্রসেসড খাবার কিনে খেলে বিপদ হতে পারে। অনেকক্ষেত্রে আল্ট্রাপ্রসেসড স্ন্যাকসে আলাদা করে ফাইবার যোগ করা হলেও তা সবসময় স্বাস্থ্যকর নয়। বরং প্রাকৃতিক উৎস থেকে ফাইবার গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ উপায়। ফাইবার বাড়াতে চাইলে ধীরে ধীরে খাদ্যতালিকায় ওটস, ডাল, ছোলা, বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, চিয়া সিড, বাদাম ও সম্পূর্ণ শস্যজাত খাবার যোগ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি পর্যাপ্ত জল পান করাও অত্যন্ত জরুরি, কারণ জল কম খেলে ফাইবার উল্টে কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে।

তবে সমস্যা শুরু হয় যখন মানুষ দ্রুত ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেয়। সারাদিনে ১০ গ্রাম থেকে ৫০ গ্রাম ফাইবার গ্রহণে  শরীরে গ্যাস, পেট ফাঁপা, পেটব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে IBS, SIBO বা সংবেদনশীল অন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁচা সবজি বা ফাইবার সাপ্লিমেন্ট পরিস্থিতি আরও খারাপ করতে পারে। ফাইবারম্যাক্সিং সম্পূর্ণ খারাপ নয়,বরং এটি মানুষকে স্বাস্থ্যকর খাবারের দিকে ফেরাতে সাহায্য করছে। তবে যেকোনো ডায়েট ট্রেন্ডের মতো এটিও নির্দিষ্ট পরিমাণে শরীরের প্রয়োজন বুঝে অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক