আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে থাকতে পারেন অনন্ত

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে থাকতে পারেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। বুধবার মুখ্যমন্ত্রীর কাওয়াখালির সভা মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে এই গ্রেটার নেতার। এমনটাই খবর সূত্রের।

সূত্রের খবর, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপিএ (GCPA)-র প্রধান অনন্ত রায় মহারাজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাওয়াখালির সভা মঞ্চে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, ইতিমধ্যে অনন্তকে সঙ্গে নিয়ে কোচবিহার(Coochbehar) থেকে কাওয়াখালির পথে রওনা দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ারের সহ সভাপতি প্রেমানন্দ দাস।

প্রসঙ্গত অনন্ত রায় মহারাজ গ্রেটার কোচবিহার আন্দোলনের অন্যতম প্রধান মুখ। দীর্ঘদিন ধরে কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। কোচবিহারে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের একটা বড় অংশের উপর অনন্ত রায়ের প্রভাব রয়েছে। গত সেপ্টেম্বর মাসে অনন্ত রায় মহারাজের বাড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে এই গ্রেটার নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। সূত্রের খবর, মঙ্গলবার সকালেই কোচবিহারের চকচকাতে অনন্ত মহারাজের বাড়িতে হাজির হন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও প্রেমানন্দ দাস। মহারাজের বাড়িতে যান কোচবিহার পুলিশের ডিএসপি চন্দন দাসও। সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন অনন্ত মহারাজ। উল্লেখ্য রাজ্যের শাসকদলের নেতারা বাংলা ভাগের বিরুদ্ধে, বিভিন্ন সময়ে তা জানিয়েও দিয়েছেন তাঁরা। কিন্তু পৃথক রাজ্যের দাবি করা অনন্ত এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কী বক্তব্য তুলে ধরেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ