Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিত্রাংয়ের মোকাবিলায় নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক

ঝড়ের মোকাবিলা করতে শুক্রবার নবান্নে বসতে চলেছে একটি বিশেষ বৈঠক। তাতে থাকবেন মুখ্যসচিব। সেই সঙ্গে ৭টি জেলায় থাকছে এনডিআরএফের ১২টি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং(Sitrang)। সাগরের বুকে তার জন্মের লগ্ন উপস্থিত প্রায়। আগামী সোমবার কালিপুজোর দিনই সে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে। তারপর বাঁক নিয়ে সে এগিয়ে আসবে বাংলার উপকূলের দিকে। তার জেরে দক্ষিণবঙ্গের ৭টি জেলা প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে পড়তে চলেছে। সেই বিপর্যয় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে এখন থেকেই কোমর বাঁধছে রাজ্য সরকার(Bengal Government)। আগামিকাল অর্থাৎ শুক্রবার এই ঝড়ের মোকাবিলা করতে নবান্নে(Nabanna) বেলা সাড়ে ১২টায় বসতে চলেছে একটি বিশেষ বৈঠক। তাতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকেরা এবং জেলা শাসকেরা।

আরও পড়ুন সিত্রাং দুর্বল হবে সুন্দরবনের কাছে এসে, বাঁচবে বাংলা

নবান্ন সূত্রে জানা গিয়েছে সিত্রাংয়ের তাণ্ডবের কথা মাথায় রেখে সব কটি জেলাতেই সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি এই ৭টি জেলায় মোট ১২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(NDRF) মোতায়েন করা হচ্ছে আগামিকাল থেকেই। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ও সন্দেশখালিতে থাকবে ২টি টিম। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ৩টি টিম। সেগুলি মোতায়েন করা হচ্ছে কাকদ্বীপ, কুলতলি ও গোসাবায়। পূর্ব মেদিনীপুরের রামনগর-১, রামনগর-২ ও হলদিয়া এই ৩ জায়গায় থাকবে ৩টি বাহিনী। বাকি ৪টিম মোতায়েন করা হবে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায়।

আরও পড়ুন সিত্রাংয়ের ল্যান্ডফল হতে পারে বালেশ্বর থেকে দিঘার মধ্যে

আপাতত প্রাথমিক যে আভাষ মিলেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শনিবার থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে দেবে। সঙ্গে হালকা বৃষ্টিও হবে। বইবে দমকা হাওয়াও। রবিবার থেকে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সোমবার উপকূলবর্তী দুই জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সময় যতই গড়াবে ততই বৃষ্টি ও ঝড়ের বেগ বাড়বে। মঙ্গল ও বুধবার কার্যত অতি ভারী বৃষ্টির মুখে পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাই। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সোমবার থেকেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। সোমবার কালিপুজোর দিনে অমাবস্যার কোটাল থাকায় সেদিন সুন্দরবনের নদীগুলিতেও জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB