Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোয় অটোয় চেপে ‘অসুর’ খুঁজতে বেরোবে পুলিশ! ব্যাপারটা কী…

আরও জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই মণ্ডপে মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ। আর তা থাকবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হিসেবে রাজ্যের রাজধানীতে কালীপুজো (KALI PUJA) হচ্ছে প্রায় ২ হাজার ৬৬৪টি। আলোর উৎসবে যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা দেখতে বাড়তি সতর্ক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারে পুলিশ আধিকারিক ও কর্মীরা পুজোর রাতে টহল দেবেন শহর জুড়ে। চষে বেড়ানো হবে রাজপথ থেকে অলিগলি। খোঁজ চলবে অসুরের!

পুলিশ মানেই রক্ষক। অসুরকেও তাই ধরবে পুলিশ! অবাক হচ্ছেন? আসলে ব্যাপারটা অভিযান চলবে শব্দদানবের খোঁজে। শব্দবাজি দেখলেই আইনি পদক্ষেপ নেবে পুলিশ। আরও জানা গিয়েছে, আগামী সোমবার থেকেই মণ্ডপে মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ। আর তা থাকবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে, পুজোর সময় অনেক উদ্যোক্তারা দেবীকে সাজান বহুমূল্যের সোনা ও রূপোর গয়নায়। উৎসবের দিনে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখবে পুলিশের বিশেষ বাহিনী।

মোট ১১৪টি অটোতে অভিযান চালাবে পুলিশ। থাকছে ১৮টি মোবাইল পেট্রোলিংয়ের বিশেষ দল। আছে কমব্যাট টিম সহ ১৩টি ক্যুইক রেসপন্স টিম। বহুতলে নজরদারি করতে থাকছে ২৭টি ওয়াক টাওয়ার। প্রতি ডিভিশনে থাকবে অতিরিক্ত রিজার্ভ ফোর্স। সেই সঙ্গে পিটিএসে খোলা হচ্ছে অতিরিক্ত কন্ট্রোল রুম। বিসর্জনে সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে।

কলকাতা পুলিশ (KOLKATA POLICE) সূত্রে খবর, মোবাইল পেট্রোলিংয়ের বিশেষ দল নজর রাখবে শব্দবাজিতে। প্রতিনিয়ত চলবে অভিযান। বিশেষ নজর থাকছে প্রতিমা নিরঞ্জনেও। গঙ্গা ছাড়াও ৩৫টি জলাশয়ে থাকছে বাড়তি নজরদারি। আদিগঙ্গার ৫ ঘাট সহ গঙ্গার মোট ২৯টি ঘাটে হবে নিরঞ্জন। প্রতি ঘাটেই মোতায়েন থাকবে ডিএমজি টিম। গঙ্গা জুড়ে নজরদারি চালাবে জেট স্কি, স্পিড বোট। ঘাটে ঘাটে মোতায়েন থাকছে ডুবুরি।

হরমুজে মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে পাল্টা ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের