Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলোর উৎসবে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

এদিন ফেসবুকেও কালীপুজো, দিওয়ালি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গীত শিল্পী মান্নাদের প্রয়াণ দিবসেও জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দীপান্বিতা কালীপুজো (KALI PUJA)। আলোর এই উৎসবে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এদিন নিজের ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেল থেকে রাজ্য তথা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানান তিনি।

সোমবারে ট্যুইট করে তিনি লিখেছেন, কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে সকলকে হার্দিক শুভেচ্ছা। তাঁর প্রার্থনা, দেবী কালী যেন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি সকলকে দেন। এদিন তিনি লিখেছেন, তাঁর আরও প্রার্থনা- আলোতে যেন সমস্ত অন্ধাকার দূর হয়। সকলের জীবনে বর্ষিত হোক জয় ও খুশি।

এদিন ফেসবুকেও কালীপুজো, দিওয়ালি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের প্রয়াণ দিবসেও জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলী। গতকাল বাঁদনা এবং সহাড়াই পরব উপলক্ষ্যেও একাধিক সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে, আজ সকাল থেকেই তিনি রয়েছেন চূড়ান্ত ব্যস্ততায়। নিজে হাতে আয়োজন করছেন কালীপুজোর। সরেজমিনে খতিয়ে দেখছেন পুজোর প্রস্তুতি। প্রতিবারের মতো এদিনও নিজের হাতে ভোগ রান্না করবেন তিনি।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের