পার্থ চট্টোপাধ্যায়ের সশরীরে হাজিরা নির্দেশ, না মানায় জেল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ আদালত

জেলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, ভার্চুয়াল শুনানির। তবে যে আদালতে শুনানি ছিল সেই আদালতে ভার্চুয়াল শুনানির পরিকাঠামো নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ ছিল, সশরীরে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (PARTHA CHATTERJEE)। একই নির্দেশ ছিল সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা প্রমুখের ক্ষেত্রেও। তবে প্রসিডেন্সি জেল কর্তৃপক্ষ আজ আদালতে পেশ করেনি পার্থ এবং নিয়োগ দুর্নীতি বিতর্কে জড়িতদের। আর তা নিয়েই ক্ষুব্ধ আদালত।

নির্দেশ ছিল, জেল কর্তৃপক্ষ সশরীরে উপস্থিত করবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে তা করা হয়নি। জেলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, ভার্চুয়াল শুনানির। তবে যে আদালতে শুনানি ছিল সেই আদালতে ভার্চুয়াল শুনানির পরিকাঠামো নেই। ফলে প্রযুক্তিগত কারণেই ভার্চুয়াল শুনানি সম্ভব নয়। সব শুনে আদালতের নির্দেশ, আগামী সোমবার অবশ্যই সশরীরে হাজির করাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বাকিদের।

এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ কোনও কারণে পালন করতে পারেনি সংশোধনাগার কর্তৃপক্ষ। কেন পারেনি তা তারাই বলতে পারবে। তবে এটা হওয়া অনুচিত। এর ফলে সময় নষ্ট হয়। এও বলা হয়, মক্কেল হয়তো আদালতে সরাসরি কিছু বলতে চান, তাও সম্ভব হয় না শুনানি না হলে। 

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন আদালতে।  তিনি বলেছিলেন অনেক কথা। তবে তা শুনতেই পাননি বিচারক! কিন্তু হাল ছাড়েননি প্রাক্তন শিক্ষা মন্ত্রীর আইনজীবী। অন্যদিকে পাল্টা বিরোধিতা করে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের  আইনজীবী।

এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই বিচারকের প্রশ্ন ছিল, কেমন আছেন? তারই উত্তর দেওয়া শুরু করেছিলেন পার্থ। দেখা গিয়েছিল নড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ঠোঁট। তবে শোনা যাচ্ছিল না কিছু। অস্পষ্ট কিছু শব্দ এলেও তা বোধগম্য হওয়ার নয়। ইন্টারনেটের ত্রুটির ফলেই এই সমস্যা দেখা গিয়েছিল। তবে পার্থ নিজে না কিছু বলতে পারলেও তাঁর আইনজীবী সওয়াল করেছিলেন নির্বিঘ্নেই। তিনি বলেছিলেন, মক্কেলের টু টাইপস ডায়াবেটিস আছে। সেই সঙ্গে রয়েছে ক্লাস-৩ ওবেসিটি এবং হৃদজনিত সমস্যা। পার্থের ওষুধের তালিকাও দিয়েছিলেন আইনজীবী। এরপরেই বিচারকের কাছে তিনি  আবেদন জানিয়েছিলেন, জেল কর্তৃপক্ষ যেন তাঁর মক্কেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়।

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের