কলকাতার হোটেল থেকে উদ্ধার ওড়িশার ব্যবসায়ীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মহানগরের হোটেল থেকে উদ্ধার ওড়িশার এক ব্যবসায়ীর দেহ। শুক্রবার ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর মৃতদেহের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর ওষুধও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরের হোটেল থেকে উদ্ধার ওড়িশার এক ব্যবসায়ীর দেহ। শুক্রবার ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর মৃতদেহের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর ওষুধও। ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে নিউ মার্কেট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার নিউ মার্কেট এলাকার এক হোটেল থেকে শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যবসায়ীর নাম নিসারউদ্দিন খান। ৫২ বছর বয়স তাঁর। নিসারউদ্দিন ওড়িশার জাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতার লেনিন সরণির হোটেল রিগালের ১১৭ নম্বর রুমে ছিলেন ওই ব্যবসায়ী। সেখানে থাকাকালীন সময়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হোটেলের কর্মীরা জানান, বৃহস্পতিবার সকালেও ওই ব্যবসায়ীকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু দুপুরের পর থেকে তাঁর কোনও সাড়াশব্দ মেলেনি। এরপর হোটেল থেকে ফোন করা হয় নিউ মার্কেট থানায়। খবর পেয়ে পুলিশ ওই হোটেলে এসে দরজা ভেঙে ব্যবসায়ীর দেহ উদ্ধার করে। এরপর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ী নিসারউদ্দিন খানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে হোটেলে থাকাকালীন সময়ে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। খুন নাকি ওষুধ খাওয়ার জেরে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ব্যবসায়ীর মৃত্যুর খবর পাঠানো হয়েছে ওড়িশায়। শনিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক