এবার বড় পর্দায় ‘মির্জাপুর’, চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, প্রকাশ্যে ছবির টিজার

অপেক্ষার অবসান! রিলিজ হল 'মির্জাপুর'-এর টিজার। তিনটি সফল সিজনের পর এবার ফিচার ফিল্মের জন্যে প্রস্তুত 'মির্জাপুর দ্য মুভি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! রিলিজ হল ‘মির্জাপুর’-এর টিজার। তিনটি সফল সিজনের পর এবার ফিচার ফিল্মের জন্যে প্রস্তুত ‘মির্জাপুর দ্য মুভি’। অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর। সিরিজের তিনটি সিজনই ভক্তদের মন জয় করেছে। এবার ছবি কতটা দর্শকদের মন জয় করতে পারে, সেটাই দেখার পালা! বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির টিজার। যদিও ছবির টিজারে সিনেমার কাহিনী প্রকাশ করা হয়নি। কিন্তু সিরিজের মতোই সহিংসতা, রক্তপাত এবং গ্যাং-এর শত্রুতার আভাস দিয়েছে ছবির টিজার। ছবিতে সিরিজের প্রধান তারকারাই রয়েছেন।

কালিন ভাইয়ার ভূমিকায় দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে, যিনি ফের মির্জাপুর শাসন করতে চলে এসেছেন। এছাড়া অন্যান্য গুরুত্ব পূর্ণ চরিত্রে থাকা আলি ফজল, রাজেশ তৈলাং, শিবা চড্ডা এবং দিব্যেন্দু ছবিতে রয়েছেন। জিতেন্দ্র কুমার বাবলু চরিত্রে অভিনয় করছেন। রবি কিষাণও এই ছবির মাধ্যমে সিরিজের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। টিজারে তাঁকে দুটি দৃশ্যে দেখা গিয়েছে। তবে জানা যাচ্ছে, ‘মির্জাপুর’ সিনেমাটি মূলত বাবা ও ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছেলে মুন্নার প্রতি কালিন ভাইয়ের হতাশা হোক, কিংবা গুড্ডুর অপরাধ জগতের প্রতি তাঁর বাবার অসমর্থন, সবটা নিয়েই ছবির গল্প এগোবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Excel Entertainment (@excelmovies)

ছবিতে রবি কিষাণ একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও মির্জাপুর চরিত্রদের ফার্স্ট লুক পোস্টার টিজার রিলিজের আগেই রিলিজ করা হয়েছিল। মির্জাপুর নিয়ে একটি সাক্ষাৎকারে সিনেমাটির লেখক জানিয়ে ছিলেন, ‘এই প্রথমবার এমনটা হচ্ছে। ভারতে একটি শো চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে, আমরা সবাই খুব উত্তেজিত। ছবিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাঁরা সিরিজ দেখেননি তারাও এর ভেতরের সম্পর্কগুলো বুঝতে পারবেষ। স্ট্রিমিং শো-টিতে অনেক মূল চরিত্র মারা গেলেও, ছবিতে তাঁদের সবাইকে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।’ ছবিটি ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি