গোবিন্দভোগ চালের শুল্ক ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

কিন্তু এই পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে গোবিন্দভোগ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে গোবিন্দভোগ চাল রফতানির ওপরে শুল্ক চাপিয়েছে কেন্দ্র। তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। সেই শুল্ক ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

বাংলার গোবিন্দভোগ চাল গত ২০১৭ সালের ২৪ অক্টোবর অর্জন করে নিয়েছে জিআই ট্যাগ। তবে অন্যান্য চালের তুলনায় এই চাল উৎপাদনে খরচ অনেক বেশি। রাজ্য সরকার আরব, দুবাই সহ বিভিন্ন দেশে এই চাল রফতানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। চাষিদেরকে উৎসাহ জোগাচ্ছে রাজ্য। সাধারণ মানুষদের এই চাল কিনতে উৎসাহ দিচ্ছে রাজ্য। লক্ষ্য, চাষিদের উপার্জন বাড়ানো।  উল্লেখ্য, বাংলার গোবিন্দভোগ চাল পৃথিবী বিখ্যাত। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানি হয় বাংলার এই ‘রাজকীয়’ চাল। তার চাহিদাও ভালো। 

কিন্তু এই পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে গোবিন্দভোগ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে কেন্দ্র। ব্যাপক এই করের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। যার ফলে আর্থিক সঙ্কটের মুখে বাংলার চাষিরা।

প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, এই করে ছাড় দেওয়া হোক। তাহলে ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বাংলার চাষিরা। কৃষকদের স্বার্থ রক্ষার্থেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  উল্লেখ্য, এর আগে বাসমতী চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক ধার্য করেও রাজ্যের আবেদনে তাতে ছাড় দেয় কেন্দ্র। এবার গোবিন্দভোগ চালের ক্ষেত্রেও রফতানি কর মকুবের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?