BIG BREAKING: গুলিবিদ্ধ ইমরান খান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে AK-47 থেকে গুলি

বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ করে গুলি চালায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াজিরাবাদ: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান। বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে পাকিস্তানের  প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এ কে ৪৭ থেকে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতী। কোনও ক্রমে প্রাণে রক্ষা পেলেও ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। গুলিতে আহত হন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পাকিস্তান তেহরিকে ইনসাফের সেনেটর ফয়সাল জাভেদ। আকস্মিক ঘটনায় হতচকিত হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা পিটিআইয়ের নেতা-কর্মীরা। তড়িঘড়ি গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। ইতিমধ্যেই আক্রমণকারীকে আটক করা হয়েছে। ইমরানের উপরে আত্মঘাতী হামলার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা-কর্মীরা।

দেশে অবিলম্বে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদমুখী পদযাত্রা শুরু করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিন বিকেলে পদযাত্রা ওয়াজিরবাদের আল্লাহ হো চকে পৌঁছনোর সময়েই আচমকা এক বন্দুকবাজ একে ৪৭ থেকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কোনও ক্রমে মাথা নিচু করে রক্ষা পান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। যদিও তাঁর পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। ইমরানের পাশে থাকা পাকিস্তান তেহরিকে ইনসাফের সেনেটর ফয়সাল জাভেদও গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পদযাত্রায় আচমকা গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। উপস্থিত পিটিআই নেতা-কর্মীরা প্রাণভয়ে মিছিল ছেড়ে পালাতে শুরু করেন। গুলি চালানোর পরে গা ঢাকা দেওয়ার চেষ্টাও চালায় বন্দুকবাজ। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পুলিশ আটক করে বন্দুকবাজকে। যদিও তার পরিচয় এখনও জানানো হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহী। অপরাধীকে কোনও ভাবেই যাতে রেয়াত না করা হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি। ইমরানের উপরে এদিনের হামলাকে কাপুরোচিত বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা।  

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা