দুই ব্যবসায়ীর ডেরায় সল্টলেকে সাতসকালে হানা ইডির

সল্টলেকে সাতসকালে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালায় ইডির ৪টি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ব্যবসায়ীর খোঁজে সল্টলেকে সাতসকালে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালায় ইডির ৪টি দল। গোয়েন্দাদের দুটি দল সল্টলেকের দু জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে যায়। অন্য দুটি দল কলকাতার অন্য জায়গায় তল্লাশি চালায়।

শুক্রবার সকালে ইডির গোয়েন্দাদের একটি দল সল্টলেকের এইচ বি ব্লকে ঢোকে। অমিত আগারওয়াল নামে এক ব্যক্তির খোঁজে এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আরেকটি দল সল্টলেকের সেক্টর ফাইভে ব্যবসায়ীর একটি অফিসে হানা দেয়। সেনার জমি জবরদখলের অভিযোগে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ডেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার৫ তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। তার মাঝে কলকাতায় ইনাগেটস অ্যাপের মাধ্যমে আর্থিক জালিয়াতির তদন্তে নেমে কোটি কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি। একের পর এক মামলার তদন্তে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছেন ইডির গোয়েন্দারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইতিমধ্যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন গোয়েন্দারা। চলতি নভেম্বর মাসের ১৮ তারিখে তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বিন্নি শর্মা নামে এক ব্যবসায়ী এবং আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসনকেও। আগামী ১৭ নভেম্বর দিল্লিতে ইডি দফতরে তাঁদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা