Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেট্রোর পিলারে ধাক্কা মেরে গাড়ি ওল্টালো নিক্কো পার্কে

প্রত্যক্ষদর্শীদের দাবি, চিংড়িঘাটা থেকে সল্টলেক বাইপাস দিয়ে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় স্পিড লিমিটার নেই। আর তার জেরেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। তার জেরেই ঘটেছে এদিনের দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই দুর্ঘটনা সল্টলেকের বুকে। অ্যাপ ক্যাবের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুরন্ত গতির একটি বেসরকারি গাড়ি পড়লো দুর্ঘটনার কবলে। নির্মীয়মান নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের পিলারে ধাক্কা মেরে রাস্তার মধ্যেই উল্টে যায় সেই গাড়িটি। তাতেই আহত হলেন ৫জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিক্কোপার্কের সামনে লোহাপুলের কাছে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। একই সঙ্গে কিছুক্ষনের জন্য চিংড়িঘাটা থেকে সল্টলেক বাইপাস দিয়ে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় যানজটও তৈরি হয় এই দুর্ঘটনার জেরে। দুর্ঘটনার কারন হিসাবে এদিন অনেকেই ওই রাস্তায় স্পিডমিটার না থাকার বিষয়টি তুলে ধরেছেন।

জানা গিয়েছে, দু’টি গাড়ির রেষারেষি এবং ওভারটেকের লড়াইয়েই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতা পুলিশের আওতায় থাকা চিংড়িঘাটা মোড় পর্যন্ত ইএমবাইপাসে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। কিন্তু চিংড়িঘাটা উড়ালপুল থেকে নেমে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় এই স্পিড লিমিটার অমিল। এই রাস্তাটি আবার বিধাননগর কমিশনারেটের অধীনে। এখানে প্রায় চার কিলোমিটার রাস্তায় স্পিড লিমিটার নেই। আর তার জেরেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। এদিনও সেই বেপরোয়া গতিতে ধেয়ে আসা দুটি গাড়ির মধ্যে একটি লোহাপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িটিতে চালক ছাড়াও ছিলেন চার জন যাত্রী। তাঁরা সকলেই আহত হন। সামনের ডানদিকের আসনে বসা চালকের আঘাত গুরুতর। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁদের উদ্ধার করে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে প্রত্যেককেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হবে রাস্তার সিসিটিভি ফুটেজও।

 

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর