সমস্যা সমাধানে সাইকেলে চেপে দুয়ারে এসডিও, বিডিও

দুয়ারে সরকারের (Duyare Sarkar) পরিষেবা কি সাধারণ মানুষ পেয়েছেন? প্রশ্নের উত্তর খুঁজতে সাইকেলে চেপে বাড়িতে হাজির আলিপুরদুয়ারের এসডিও এবং বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে সরকারের (Duyare Sarkar) পরিষেবা কি সাধারণ মানুষ পেয়েছেন? প্রশ্নের উত্তর খুঁজতে সাইকেলে চেপে বাড়িতে হাজির আলিপুরদুয়ারের এসডিও বিপ্লব সরকার এবং বিডিও সঞ্জয় প্রধান। সাইকেলে চেপে প্রশাসনিক আধিকারিকদের আসতে দেখে রীতিমত বিস্মিত স্থানীয় বাসিন্দারা।

চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতি জেলাতে দুয়ারে সরকার শিবির খোলা হয়েছে। যেখানে সাধারণ মানুষ ওই শিবিরগুলিতে গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে নাম নতিভুক্ত করাতে পারবেন। ফলত এলাকার লোকেরা ওই শিবিরগুলোয় যাচ্ছন কি না, পরিষেবা পাচ্ছেন কি না সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখতে সাইকেলে চেপে সোজা গ্রামে পৌঁছে যান মহকুমা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিক। সম্পূর্ণ বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার পর যারা সরকারি প্রকল্পের সুবিধা পাননি তাদেরকে আবেদন করার জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে। এছারা সেই আবেদনপত্র গুলি দু-একদিনের মধ্যেই প্রশাসনিক আধিকারিকরা এসে জমা নিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যাতে সহজে মেশা যায় এবং তাঁদের অভাব অভিযোগ জানাতে কোনওরকম কুন্ঠাবোধ না করেন সেই কারণে সাইকেলে চেপে গ্রামে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা।

আলিপুরদুয়ারের এসডিও বিপ্লব সরকার বলেন, ‘জেলার প্রত্যন্ত এলাকাতেও দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই এলাকার লোক ওই শিবির গুলোয় যাচ্ছেন কিনা, পরিষেবা পাচ্ছে কিনা, সেই খোঁজ নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।’ এলাকার এক বাসিন্দা জানান, এতদিন গ্রামের সদস্য, প্রধান, উপপ্রধানদের গ্রামে আসতে দেখেছি। সরকারি প্রকল্পের কথা তাদের থেকেই শুনেছি। কিন্তু খোদ এসডিও, বিডিও সাহেবরা বাড়িতে আসছেন সরকারি প্রকল্পের কথা বলতে যা আমরা এখন বিশ্বাস করতে পারছি না। তবে প্রশাসনিক কর্তাদের এই উদ্যোগে আমরা খুব খুশি হয়েছি। এভাবেই যেন অনারা আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন।

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?