এই মুহূর্তে

ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেই, মোদিকে কৃতিত্ব না দিয়েই দাবি চিদাম্বরমের

নিজস্ব প্রতিনিধি : যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, আগামীদিনে ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্বকে অস্বীকার করেই এই কথা জানিয়ে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

সম্প্রতি বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিতে নারাজ চিদাম্বরম। এই প্রসঙ্গে তিনি জানান, একদিন না একদিন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবেই। এতে কোনও ম্যাজিক নেই। তবে কতদিনের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী জানান, ‘কোনও কিছুকে অতিরঞ্জিত করার স্বভাব রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২০০৪ সালে ভারতের জিডিপি ছিল দ্বাদশে। এরপর ২০১৪ সালে সেটা সপ্তম স্থানে উঠে আসে। ২০২৪ সালে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। তবে একদিন না একদিন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশও হয়ে যাবে।‘ উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, জার্মানির পর বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে ভারতের স্থান। ভারতের জিডিপির হার ৪.৮ ট্রিলিয়ান ডলার।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমের টানে বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি গয়ায় চার সমকামী নাবালিকা স্কুলছাত্রীর, তার পর…

‘চম্পট দিতে পারেন’, ডন আবু সালেমের প্যারোলের বিরোধীতা মহারাষ্ট্র সরকারের

ঠাকুরদা ফিরোজ গান্ধির খোয়া যাওয়া ‘অমূল্য রতন’ হাতে পেয়ে আপ্লুত রাহুল

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লাইভে এসে বিষ পান যুবকের

বন্ধুত্বের অনন্য নজির! ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মনোবল বাড়াতে মাথা ন্যাড়া করল পুরো স্কুল

ইতিহাসে প্রথম! সব রেকর্ড ভেঙে দেড় লাখ ছাড়াল সোনার দাম, গগনচুম্বী রুপোও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ