অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ, ফের ১৪ দিনের জেল হেফাজত

শুক্রবার বীরভুমের তৃণমূল জেলা সভাপতির তরফে আদালতে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আর্জি খারিজ করল আসানসোল আদালত। শুক্রবার বীরভুমের তৃণমূল জেলা সভাপতির তরফে আদালতে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু বিচারক অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন।

শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে। আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ আসানসোল বিশেষ সিবিআই আদালতে আনা হয় বীরভূমের কেষ্টকে। আদালতে তোলার গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন।

এদিন আদালতে অনুব্রতর আইনজীবী বলেন, ‘সিবিআইয়ের আগের দিনের আবেদনের সঙ্গে আজকের কোনও তফাৎ নেই। চার্জশিটে দাবি করা হচ্ছে অনুব্রত মণ্ডল গরু পাচারে যুক্ত। কিন্তু এখন কী তদন্ত করছে সিবিআই? তদন্তের নামে টাকা নয়ছয় করছে ইডি। সিবিআই, ইডি’র মতো দু’টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একই তদন্ত আইনসঙ্গত নয়। ইতিমধ্যে ৫টি চার্জশিট হয়ে গিয়েছে। আর কী যোগসূত্র বের করবে সিবিআই? সিবিআই এখন যা করছে সেটা তাদের করার কথা নয়। সিবিআই জামিন আটকাতে অকারণে বিরোধিতা করছে। ৯২ দিন ধরে জেলে রয়েছেন আমার মক্কেল (অনুব্রত মণ্ডল)। এটা তাঁর কাছে মজার বিষয় নয়।’

পালটা সিবিআইয়ের আইনজীবী মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে হাতিয়ার করেন আদালতে। আইনজীবী জানান, অনুব্রত যে প্রভাবশালী সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি সিবিআই আদালতে দাবি করে, মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ