বিশ্বকাপ ফাইনাল ঘিরে পঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র সংঘর্ষ, আহত ৯

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল পঞ্জাবের এক ইঞ্জিনিয়ারিং কলেজে। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের পরাজয়ের পরই সংঘর্ষ শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-২০ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল পঞ্জাবের এক ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মোগা জেলার গল কালান গ্রামে লালা লাজপত রায় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ক্যাম্পাসে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এর মধ্যে একদল ছিল জম্মু ও কাশ্মীরের, অন্যদল অন্যান্য রাজ্যের। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গিয়েছে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পরই এই সংঘর্ষ শুরু হয়।

আহত শিক্ষার্থীদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৯ জনকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডঃ সুখপ্রীত সিং ব্রার বলেছেন, ‘কেউই গুরুতরভাবে আহত হয়নি। কিছু ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে’। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। স্থানীয় থানার স্টেশন ইনচার্জ জাসবিন্দর সিং বলেন, ‘লালা লাজপত রায় কলেজে ছাত্রদের দুই দল পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষকেই একে অপরের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছে। সংঘর্ষের সময় কোনও ধরনের স্লোগান ওঠার কোনও তথ্য পুলিশের কাছে নেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পর এই সংঘর্ষ শুরু হয়।’ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের। কলেজ ক্যাম্পাস ও হস্টেলের আশেপাশে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশিরভাগ কাশ্মীরি ছাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ছিল। তারা পাকিস্তানকে সমর্থন করছে বলে অভিযোগ করে অন্য ছাত্ররা। অন্যান্য রাজ্যের ছাত্রদের একটি দল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলছিল। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষে আহত এক কাশ্মীরি ছাত্র জানান, আমাদের দিকে ঢিল ছোড়া হলে আমরাও পাল্টা জবাব দিয়েছি।

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো