মিজোরাম ধস: বাংলার শ্রমিকদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মিজোরামে পাথর খাদানে কাজে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার ৫ যুবকের। তার মধ্যে ৪ জনের বাড়ি নদিয়া জেলায়। শোকের আবহে দেহ ফিরে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে মৃতদের পরিবার। মৃত যুবকদের দেহ মিজোরাম থেকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

সোমবার মিজোরামে পাথর খাদানে ধসে মৃত্যু হওয়া নদিয়া জেলার ৪ যুবকের নাম যথাক্রমে রাকেশ বিশ্বাস, মিন্টু মণ্ডল ও বুদ্ধদেব মণ্ডল এবং মদন দাস। প্রথম তিন যুবক নদিয়ার তেহট্টের কালীতলা পাড়ার বাসিন্দা ছিলেন। মদন দাসের বাড়ি চাপড়ার পিবরাইগাছি গ্রামে। চুক্তিভিত্তিক কাজে রাজ্য থেকে ওই যুবকরা মিজোরামের পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে মৃতদের বাড়িতে আসেন স্থানীয় বিডিও, এসডিও ও জেলা পুলিশের কর্তারা। মৃত যুবকদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।

প্রসঙ্গত, সোমবার মিজোরামের আইজল থেকে ১৬০ কিলোমিটার দূরে হাথাইয়াল জেলার মুদরা গ্রামের পাথার খাদানে আচমকা ধস নেমে চাপা পড়েন ১২ শ্রমিক। এদের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। বিএসএফ, অসম রাইফেলস, মিজোরাম পুলিশ এবং এনডিআরএফ টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর মৃত যুবকদের পরিবারে পৌঁছতে কান্নার রোল ওঠে। ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে টুইটে লেখেন, ‘মিজোরামে খনি ধসে রাজ্যের ৫ জন সহ মোট ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।’ তিনি জানান মৃত যুবকদের দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। একইসঙ্গে পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান লেখেন, ‘আমরা মৃতদেহ ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা।’

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির