বিকেলের মধ্যে রিপোর্ট, না হলে লাখ টাকা জরিমানা: মোরবি ইস্যুতে পুরসভাকে হাইকোর্ট

নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাত হাইকোর্টের কাছে ধমক খেল মোরবি পুরসভা।  হাইকোর্ট পুরসভাকে বলেছে আজ, বিকেলের মধ্যে সেতু দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট  জমা দিতে হবে। ব্যর্থ হলে পুরসভাকে দিতে হবে এক লক্ষ টাকা জরিমানা। এমনই নির্দেশ দিয়েছেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি আশুতোষ জে শাস্ত্রীর ডিভিশন বেঞ্চে।

দুর্ঘটনার পরে পুরসভার যে ভূমিকা নেওয়া উচিত ছিল, পুরসভা সেই ভূমিকা না নেওয়ায় ডিভিশন বেঞ্চ রীতিমতো তিতিবিরক্ত। ডিভিশন বেঞ্চ বলেছে,  দুর্ঘটনার পরে পুরসভার যে ভূমিকা নেওয়া উচিত ছিল, তারা সেটা নেয়নি। পুরসভা দুর্ঘটনাকে আমল দেওয়ার প্রয়োজন বোধ করেনি।গতকালও প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়েছিল। গতকালের শুনানিতে রাজ্য সরকারে ভূমিকার প্রসঙ্গ উত্থাপন করে ডিভিশন বেঞ্চ বলে, গতকাল রাজ্য সরকার চালাকি করছিল। আর এখন তারা গা ঢিলে দিয়েছে। এই এজলাস কোনও কথা শুনতে চায় না। কী কারণে দুর্ঘটনা, দুর্ঘটনার পরে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না সে ব্যাপের আজ বুধবার বিকেলের মধ্যে রিপোর্ট দিতে হবে। আর রিপোর্ট দিতে না পারলে এই এজলাসে এক লক্ষ টাকা জরিমানা দিয়ে যান। পুরসভা বা রাজ্য সরকার গয়ংগচ্ছ মনোভাব দেখালেও হাইকোর্ট যে তাদের দেখাদেখি গয়ংগচ্ছ মনোভাব দেখাবে না সেটা  আরও একবার স্পষ্ট করে দিল। 

আরও পডু়ন বেশি চালাকি না করে যথাযথ উত্তর দিন: মোরবির ঘটনায় মুখ্যসচিবকে হাইকোর্ট

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ