Loading live market data...
Loading active stocks...
Connecting...

২৯ নভেম্বর সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী, করতে পারেন জনসভা

চলতি মাসেই সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই সুন্দরবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখে সেখানে যাওয়ার পর গোসাবার মাঠে জনসভা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, ২৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সজনেখালিতে যাবেন। সেখানে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এমনকী রাতে সজনেখালি থাকার সম্ভাবনাও রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। পরদিন ৩০ নভেম্বর লঞ্চে চেপে নদী ভাঙন ঘুরে দেখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, এই সফরে গিয়ে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়সম্প্রতি নদিয়া জেলার কৃষ্ণনগরে গিয়ে রাজ্যে আরও নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন এবং বসিরহাটকে আলাদা জেলা তৈরির কথা জানিয়েছিলেন তিনি

প্রসঙ্গত উত্তর ২৪ পরগনার ৬টি জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩টি ব্লক সুন্দরবনের আওতাভুক্ত। দক্ষিণ ২৪ পরগনার ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। আর উত্তর ২৪ পরগনার মধ্যে যে ছটি ব্লক সুন্দরবন অঞ্চলে রয়েছে সেগুলি নিয়ে তৈরি হতে পারে বসিরহাট জেলা। সজনেখালি সফরে এই নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন, সেখানে জেলাভাগের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সজনেখালি যাওয়ার আগে ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠক সেরে কলকাতা থেকে সজনেখালি রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, তবে কি ‘ডিগবাজি’ খেলেন কবীর সুমন?

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?