মেঙ্গালুরুর অটো বিস্ফোরণে আহত ব্যক্তির জঙ্গি-যোগ

মেঙ্গালুরুতে অটো বিস্ফোরণে জঙ্গি-যোগ প্রকাশ্যে এল। আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে পুলিশ জানিয়েছে, জঙ্গিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : মেঙ্গালুরুতে অটো বিস্ফোরণে জঙ্গি-যোগ প্রকাশ্যে এল। বিস্ফোরণের পরই কর্নাটক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা নিছক বিস্ফোরণ নয়। এর পিছনে নাশকতা আছে। বিস্ফোরণে আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে পুলিশ জানিয়েছে, তার সঙ্গে জঙ্গিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

মেঙ্গালুরুতে শনিবার একটি অটোয় বিস্ফোরণ ঘটে। পুলিশ গিয়ে অটোতে একটি প্রেসার কুকার পায়। তখনই নাশকতার সন্দেহ জোরালো হয়। ওই বিস্ফোরণে চালক সহ এক ব্যক্তি আহত হন। এদিন যাত্রীর পরিচয় প্রকাশ করে কর্নাটক পুলিশ জানায়, আহত যুবকের নাম শরিক। তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ। শরিকের কাছে একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। আধার কার্ডটি তার নয়। কার্ডটি প্রেমরাজ হুতাগি নামে এক ব্যক্তির। উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যক্তির আধার কার্ডটি কিছুদিন আগেই খোয়া গিয়েছিল। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেন। অন্যের আধার কার্ড কীভাবে শরিকের কাছে এল তা তদন্ত করে দেখছে পুলিশ। যেহেতু শরিকের এখন কথা বলার মতো অবস্থায় নেই, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, অটোতে স্বল্প ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়া গিয়েছে। যে জায়গায় বিস্ফোরণটি ঘটেছে সেটি স্পর্শকাতর এলাকা বলে পরিচিত। পুলিশ নিশ্চিত বড় ধরণের কোনও গন্ডগোলের ছক কষা হচ্ছিল। আচমকা অটোতে বিস্ফোরণ ঘটায় সেই পরিকল্পনা বোধহয় ভেস্তে গেল। শরিক সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কারা বা কোন গোষ্ঠী রয়েছে, তা নিশ্চিত করতে চায়।

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

রাহুল গান্ধিকে বেনজির আক্রমণ ডিএমকে’র মুখপত্রে

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা