মেট্রোর পিলারে বিজ্ঞাপন দিলে পুরসভাকে টাকা দিতে হবে, বিল আনল রাজ্য

মেট্রো রেলের পিলারে বিজ্ঞাপন (Advertisement) লাগানো হলে টাকা পায় না পুরসভা। আর তাই রাজ্য সরকারের তরফে এই মর্মে বিল আনা হল বিধানসভায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের (Metro Rail) জন্য জমি দিয়েছে কলকাতা পুরসভা। অথচ সেই মেট্রো রেলের পিলারে বিজ্ঞাপন (Advertisement) লাগানো হলে টাকা পায় না পুরসভা। আর তাই রাজ্য সরকারের তরফে এই মর্মে বিল আনা হল বিধানসভায়। এবার পুরসভাকেও নিয়ম করে টাকা দিতে হবে বিজ্ঞাপন সংস্থাকে৷

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন। মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে চিঠিও দিয়েছিলেন। কিন্তু তাতে অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এবার রীতিমত রাজ্য সরকারের তরফে আটঘাট বেঁধে নামা হল। এবার মেট্রো রেলের পিলারে কোনও বাণিজ্যিক বিজ্ঞাপন দিলে তার জন্য মেট্রো কর্তৃপক্ষের পাশাপাশি কলকাতা পুরসভাকে টাকা দিতে হবে বিজ্ঞাপনী সংস্থাকে। এই মর্মে বিধানসভায় বিল আনল রাজ্য সরকার। ফিরহাদ হাকিম বলেন, ‘মেট্রোরেল প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে তাদের পিলারে। যদিও স্টেশন বা লাইন পাতার জায়গা আমরা দিচ্ছি। মেট্রো যদিও বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা পায়৷ আমরা কিছু পাইনা। এবার থেকে লাইসেন্স ফি নেওয়া হবে। বিজ্ঞাপনী সংস্থাকে দিতেই হবে সেই টাকা।’

কলকাতা পুরসভার মেয়র জানান, ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য রাজ্য সরকার যে জমি দিয়েছিল তার ডেভেলপমেন্ট চার্জ হিসাবে ২৫৭ কোটি টাকা প্রাপ্য ছিল রাজ্যের। যদিও রাজ্য সরকারের তরফে সেই টাকা মকুব করে দেওয়া হয়। বর্তমানে মেট্রো রেল পিলারগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে টাকার বিনিময়ে ব্যবহার করতে দেওয়া হচ্ছে পিলারগুলিকে। কিন্তু এবার সেই বিজ্ঞাপনগুলিকে খুলে দিতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র