হাসপাতালে দালাল পেলেই ধরবেন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দালালচক্র নিয়ে সরব হন। তিনি বলেন, হাসপাতালে দালাল পেলেই ধরবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে দালালচক্র নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দালালচক্র নিয়ে সরব হন। তিনি বলেন, হাসপাতালে দালাল পেলেই ধরবেন। মুখ্যমন্ত্রী আরও জানান এই বিষয়ে স্বাস্থ্য দফতর আরও নজরদারি চালাবে।

শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রশ্নের জবাব দেন। এদিন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল সরকারি হাসপাতালে দালাল রাজ নিয়ে প্রশ্ন করেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হাসপাতালের আয়া ও দালাল চক্র নিয়ে প্রশ্ন করেন বিধায়ক। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি বিধায়ক জেনুইন প্রশ্ন করেছেন। এটা বাস্তব সমস্যা। আগে পিজি হাসপাতালেও সমস্যা ছিল। একটা ডেটা ব্যাঙ্ক তৈরি করুন। যাতে কোন হাসপাতালে কী হচ্ছে সেটা জানা যায়। আয়া অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তবে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। দালাল চক্র পেলেই ধরবেন। আমি সমর্থন করি না। হেলথ ডিপার্টমেন্ট মণিটর করুন।’

প্রসূতি বিভাগে মৃত্যু নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে রাজ্যে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতি বা অবহেলার কারণে সদ্যোজাত বা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে বহুবার। চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যু রুখতে আন্তরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দেন, প্রসূতি বিভাগে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় এমন ঘটনা ঘটলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘গাইনি চিকিৎসকের কল দিলেই আসতে হয়। তাদের গাফিলতিতে মৃত্যু হলে চিঠি লিখুন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’ শুধু তাই নয়, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু