চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুফাঁদের ফাঁস কাটাতে ‘ডলফিন মিত্র ক্লাব’ তৈরি করছে বনদফতর

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ ইলেকট্রিক জাল। আর এই ফাঁদের কবলে পড়েই কাটোয়ার ভাগীরথী নদীতে মৃত্যু হচ্ছে একের পর এক ডলফিনের। তা ঠেকাতে তৎপর বনদফতর। জানা গিয়েছে, স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে ‘ডলফিন মিত্র ক্লাব’ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা গড়ে উঠবে কেতুগ্রামের উদ্ধারণপুরে। উল্লেখ্য, এর আগে কাটোয়ার শাঁখারি ঘাটে বনদফতরের উদ্যোগে তৈরি হয়েছিল ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র’।

দফতর মনে করছে, ডলফিন মিত্র ক্লাব হলে মৃত্যুর সংখ্যা কমানো যাবে। উল্লেখ্য, এর আগে মৎস্যজীবী এবং স্থানীয়দের মধ্যে বারবার সচেতনতা প্রচার অভিযান চালানো হয়েছে। তবুও বিশেষ লাভ হয়নি। তাই নয়া এই সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। সূত্রের খবর, এই ক্লাবের সদস্য হতে পারবেন স্থানীয় মৎস্যজীবী এবং এলাকাবাসী। স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে একটি বৈঠক করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে দফতর। বলা হয়েছে, জালে ডলফিন আটকে গেলে দ্রুত যেন বনদফতরে খবর দেওয়া হয়। আরও বলা হয়েছে, ডলফিনের কারণে জাল ছিঁড়ে গেলে তার ক্ষতিপূরণ দেবে দফতর।

উল্লেখ্য, সরকারি সমীক্ষায় জানা গিয়েছে, এই এলাকায় রয়েছে প্রায় ৪০টি ডলফিন (DOLPHIN)। মৃত্যু ঠেকানো গেলে সেই সংখ্যাটা অনেক বাড়বে। জানা গিয়েছে, এই অঞ্চল থেকে যতগুলি ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তা ময়নাতদন্ত করে দেখা গিয়েছে, ইলেকট্রিক জালের ফাঁদে পড়েই মৃত্যু হয়েছে তাদের।

উল্লেখ্য, এই অঞ্চলে খাবার বেশি মেলে তাই এখানে ভিড় জমায় ডলফিনরা। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, তাঁরা ইলেকট্রিক জাল ব্যবহার করেন না। তবে পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকে লুকিয়ে এই জাল নিয়ে আসে। কেউ যাতে এই এলাকায় এমন জাল ব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন মৎস্যজীবীরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ