চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ এনসিপি-এসপি সুপ্রিমো শারদ পাওয়ার, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। একটি প্রতিবেদন অনুসারে, তাঁকে গত দুদিন আগে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর গুরুতর কিছু হয়নি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। একটি সূত্র জানিয়েছে, নিয়মিত চেক-আপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কিছু হয়নি। এই প্রথম নয়, এর আগে ২৮ ফেব্রুয়ারি শরদ পাওয়ারকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন জানা গিয়েছিল, তাঁর বুকে কফ জমেছে। যার ফলে ঘনঘন শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। সেই কারণে প্রথমে তাঁকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল, কিন্তু অবস্থার উন্নতির না হওয়ার কারণে তাঁকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এই মাসের শুরুতে শরদ পাওয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে-সহ ১৯ জন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তখনই শরদ পাওয়ারকে একটি হুইলচেয়ারে বসে রাজ্যসভার কক্ষে প্রবেশ করতে দেখা যায়। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের উপস্থিতিতে তিনি শপথ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। এদিকে, কিছুদিন আগে ওয়ারকারী আন্দোলনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার, যা নিয়ে একটি রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ‘ওয়ারকারী’ (Warkari) ঐতিহ্য হল, মহারাষ্ট্রের একটি শতাব্দী প্রাচীন (প্রায় ৭০০-৮০০ বছরের পুরোনো) ভক্তি আন্দোলন। যা ভগবান শ্রী কৃষ্ণের উপাসনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ‘ওয়ারকারী’ শব্দের অর্থ হল, ‘যিনি ওয়ারী করেন’, অর্থাৎ যারা নিয়ম করে পবিত্র তীর্থযাত্রায় অংশ নেন। এটি মহারাষ্ট্রের সংস্কৃতি ও সমাজজীবনের সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে। সেই আন্দোলনকে নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার। তিনি বলেছিলেন, এই আন্দোলন সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে।

তবে, মুখ্যমন্ত্রী ফড়নবীশ পাওয়ারের মন্তব্যকে ভুল প্রমাণিত করে বলেছিলেন যে, প্রায় ৮০০-৯০০ বছরের পুরনো এই আন্দোলনটি আধ্যাত্মিক পবিত্রতা, ভ্রাতৃত্ব এবং ভাগবত ঐতিহ্যের প্রতীক।

Published by:

Share Link:

More Releted News:

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

‘নরক যন্ত্রণা ভোগ করেছি’, বর্ষপূর্তিতে ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁও হামলায় নিহতদের স্বজনরা

“আঙ্কেল, আমার বিয়ে থামান”, চাইল্ডলাইনে নাবালিকার ফোনের পরেই যা ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ