বাংলার নাম বদল নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার অনুরোধ ফিরহাদের

রাজ্যের নাম বদলাতে সব দলকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানোর প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় ২৬ জুলাই ২০১৮ সালে সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গের (West Bengal) নাম ‘বেঙ্গল’ (Bengal) করার প্রস্তাব পাশ হয়েছিল। বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পাশ হয়ে যাওয়ার পর তা পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে তা পড়ে রয়েছে কেন্দ্র সরকারের অনুমোদনের অপেক্ষায়। এবার বিষয়টি নিয়ে রাজ্যের সব দলকে কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানানোর প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার বিধানসভায় এই প্রস্তাব দেন তিনি।

তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের নিয়ে গঠিত প্রতিনিধিদল দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাতে। ইতিমধ্যে সেই প্রতিনিধিদল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব পেশ করলে সেই প্রস্তাব সমর্থন করেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগা।

সূত্রের খবর, সেই প্রতিনিধিদলে শাসক দলের ৭ জন এবং বিরোধীদলের ৫ বিধায়ক থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নদী ভাঙন রোধে আবেদন জানানোর পাশাপাশি কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গের নাম বদলের  অনুরোধ জানানোর জন্য প্রস্তাব দেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় বলেন, নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সর্বদলীয় প্রতিনিধিদল যখন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, তখন রাজ্যের নাম বদলের বিষয়টিও যেন সেখানে তোলা হয়। পশ্চিমবঙ্গের পরিবর্তিত নামে অনুমোদন দেওয়ার জন্য ওই প্রতিনিধিদল যাতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করে তার প্রস্তাব দেন তিনি।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর