চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেনুতে চিকেন নেই কেন ? বরযাত্রীদের ঝামেলায় বন্ধ হল বিয়ে

নিজস্ব প্রতিনিধি : দাবিমতো পণ না মেলায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা এখনও ঘটে। এমনকী, মেয়ের গায়ের রংয়ের জন্যও বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা কখনও কখনও শোনা যায়। কিন্তু বিয়ের মেনুতে চিকেন নেই বলে বিয়ে ভাঙা ? এই বিরল ঘটনাই ঘটল তেলেঙ্গানার শাহপূরননগরে। বরযাত্রীদের পাতে চিকেন না পড়ায় ঝামেলা শুরু হয়ে যায়। যার জেরে বন্ধ হয়ে যায় বিয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎগিরিগুট্টা রিং বস্তির পাত্রের সঙ্গে কুতবুল্লাপুরের পাত্রীর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ছিল সোমবার ২৮ নভেম্বর। যেহেতু পাত্রপক্ষ মারোয়াড়ি সম্প্রদায়ের তাই পাত্রীপক্ষ ভেবেছিল, বরযাত্রীরা সব নিরামিষাশি। সেইমতো সব নিরামিশ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। নির্দিষ্ট সময় বর এসে হাজির হন কনের বাড়িতে। তাঁকে প্রথামাফিক বরণও করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। গোল বাধে বরের বন্ধুদের খাওয়ার সময়। কেন সব নিরামিষ, মেনুতে চিকেন নেই কেন, এই প্রশ্ন তুলে হইচই শুরু করে দেন তাঁরা। খাবার টেবিল ছেড়ে সবাই উঠে যান। পাত্রীপক্ষের লোকজন বিষয়টিতে তাঁদের অপমান হচ্ছে জানিয়ে পাল্টা তর্ক শুরু করেন। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। পেরিয়ে যায় লগ্ন। বন্ধ হয়ে যায় বিয়ে।

হইচই শুনে এক পুলিশ অফিসার বিয়েবাড়িতে ঢোকেন। গোটা বিষয়টি শুনে তিনি দু’পক্ষকেই থানায় নিয়ে যান। সেখানে পুলিশের মধ্যস্থতায় স্থির হয় আগামিকাল, ৩০ নভেম্বর ফের বিয়ে হবে। তবে বিয়ের মেনুতে চিকেন থাকবে কি না, তা জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ