চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁশকুড়া থানায় মজুত বাজি থেকে অগ্নিকাণ্ড, মৃত্যু সিভিকের

নিজস্ব প্রতিনিধি: পাঁশকুড়া থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার থানার সামনে মজুত করে রাখা নিষিদ্ধ বাজিতে বিস্ফোরণের (Blast) ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। বিস্ফোরণের ফলে জখম হয়ে মৃত্যু হয়েছে ওই থানার এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে মজুত করে রাখা হয়েছিল পাঁশকুড়া থানার কাছে গুদামে। বৃহস্পতিবার সেই মজুত বাজি থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় পাঁশকুড়া থানা চত্বর। এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান থানার কর্মীরা। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই গুদামের কাছেই ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। বিকট শব্দে বিস্ফোরণের ফলে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাঁর চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি হাউর অঞ্চলের বড়দাবাড় গ্রামের বাসিন্দা ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরণের বিকট শব্দে হার্ট অ্যাটাক হয় ওই সিভিক ভলান্টিয়ারের।

অন্যদিকে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ