আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি সরকার থাকলে ত্রিপুরা আফগানিস্তান হয়ে যাবে, তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু’মাস ধরে নানা ফন্দি এঁটে ত্রিপুরার মাটিতে পা রাখতে বাধা দেওয়া হচ্ছিল অভিষেককে। কখনও বিশ্বকর্মা পুজো, কখনও উৎসবের মরশুম আবার কখনও করোনাকে ঢাল করে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা বানচালের চেষ্টা করা হচ্ছিল। এদিনের সভাও বারবার বানচালের চেষ্টা করা হলেও শেষমেশ শনিবারের রাতে আদালতের রায়ে আগরতলার রবীন্দ্রভবনের সামনে সভা করে ত্রিপুরার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানকার বিজেপি সরকারের সঙ্গে আফগানিস্তানের তালিবানি রাজের তুলনা টেনে এনেছেন।

অভিষেক বলেছেন, ‘ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার কিন্তু কিছুই উন্নয়ন হয়নি। বিপ্লব দেব কত স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে? আজ খুঁটিপুজো করলাম, ২০২৩ সালে বিসর্জন দেব বিজেপি-কে। কারণ বিজেপি-কে না হারালে ত্রিপুরা আফগানিস্তান হয়ে যাবে। ২০২৩ সালে আমরা বিজেপি-কে উপড়ে ফেলব। বিপ্লব দেবের দুয়ারে গুন্ডা প্রকল্প চিরকালের জন্য বন্ধ করবে তৃণমূল। এখানে চালু হবে দুয়ারে সরকার।’

৩১ অক্টোবর অর্থাৎ আজ ত্রিপুরায় অভিষেকের সভা থাকার জন্য নানান ফন্দি আঁটে বলে কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। কখনও পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্য থেকে আগত ব্যক্তিদের করোনার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূল আবার কখনও আগরতলায় রবীন্দ্রভবনের সামনে সভামঞ্চ সরানোর জন্য পুলিশের হুমকি। যদিও শনিবার রাতে আইনে পথে সমস্ত সমস্যার সমাধান করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ