অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণ, মৃত ৩

বিস্ফোরণের (Blast) ফলে তৃণমূল (TMC) বুথ সভাপতি-সহ তিন জনের মৃত্যু (Death) হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথিতে (Contai) অভিষেকের (Abhishek Banerjee) সভার আগের রাতে ভূপতিনগরে বিস্ফোরণ (Blast)। বিস্ফোরণের ফলে তৃণমূল বুথ সভাপতি-সহ তিন জনের মৃত্যু (Death) হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার রাত এগারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ভূপতিনগর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভগবানপুর-২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ফলে উড়ে যায় বাড়ির চাল। ভেঙে যায় বাড়ির দেয়াল। বিস্ফোরণের অভিঘাতে রাজকুমার মান্না ও তাঁর ভাই দেবকুমার মান্না-সহ বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। মৃত তিন জনের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার রাতে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভূপতিনগর থানার পুলিশ। সারারাত এলাকায় পাহারা দেওয়ার পাশাপাশি শনিবার সকালেও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

শনিবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে তাঁর বাড়ির কাছেই বড় সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের রাতে এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিজনরা।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ