‘আদালতের নির্দেশ এরা কোনও দিনই মানে না’, ক্ষুব্ধ শিশির

কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে না তৃণমূল। দেখছে না পুলিশও। এমনই অভিযোগ তুলে সরব হলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিকারীদের নিজেদের শহর কাঁথির(Contai) বুকে শনি দুপুরে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই সভা হচ্ছে কাঁথি শহরের প্রভাত কুমার কলেজের মাঠে যেখান থেকে অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’(Shantikunja) মেরেকেটে ২০০ মিটার দূরে। এই সভা ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধিকারী পরিবারের মেজ ছেলে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) আগেই অভিযোগ তুলেছিলেন যে, তাঁর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী(Sishir Adhikari) এবং তাঁদের পরিবারকে জ্বালাতন করার জন্য এই সভা করা হচ্ছে। শুধু তাই নয় আদালত যাতে এই সভার ওপর স্থগিতাদেশ দেয় তার জন্য কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলাও ঠোকেন শুভেন্দু। কিন্তু আদালত সেই আর্জি নাকচ করে দেয়। তবে তৃণমূলের(TMC) সভার জন্য কিছু শর্তও বেঁধে দেয়। যার মধ্যে অন্যতম ছিল, ‘শান্তিকুঞ্জ’র ১০০ মিটারের মধ্যে কোনও মাইক্রোফোন, বক্স বা মাইক লাগানো যাবে না। কিন্তু শনি দুপুরে সেই নির্দেশ মানা হয়নি বলেই ক্ষোভ প্রকাশ করলেন শিশিরবাবু।

আরও পড়ুন মহেশতলার দুর্ঘটনায় আহত অন্বেষার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক

কী অভিযোগ শিশিরবাবুর? কাঁথির সাংসদের দাবি, ‘আদালত ১০০ মিটারের শর্ত চাপালেও আমার বাড়ি থেকে ৬০ মিটার দূরে মাইক্রোফোন লাগানো হচ্ছে। আদালতের নির্দেশ মানা হচ্ছে না। আদালতের নির্দেশ এরা কোনও দিনই মানে না। এখানে নিয়ম মেনে কাজ করার কোনও লোক নেই। এখন আর এইসব বিষয়ে কথা বলে কি কোনও লাভ আছে? যা পারে করুক, আমি এই ব্যাপারে কোনও মন্তব্যই করব না।’ যদিও জেলা প্রশাসন ও তৃণমূলের দাবি, শিশিরবাবু বাড়ি থেকে বেড়িয়ে ফিতে মেপে দেখে নিন আদালতের নিয়ম মানা হয়েছে কী হয়নি। উল্লেখ্য, তৃণমূলের সভার অনুমতি দিয়ে আদালত শর্ত চাপিয়েছিলেন যে শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যে কোনও মাইক্রোফোন লাগানো যাবে এবং এই চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। সেই সঙ্গে শিশিরবাবুর অনুমতি ভিন্ন যাতে ওই বাড়িতে কেউ ঢুকে পড়তে না পারে তা দেখতেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন কেন্দ্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের লজিস্টিকস নীতি

সেই নির্দেশের জেরে গতকাল থেকেই শান্তিকুঞ্জের আশেপাশের এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যাতে এলাকায় কোনও অশান্তি না হয় তা নিয়েও সচেতন প্রশাসন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে সভাস্থল জুড়ে। রাজ্য পুলিশের পাশাপাশি থাকছে স্পেশাল নিরাপত্তা রক্ষী।  হাইকোর্টের নির্দেশে শুভেন্দুর বাড়ির সামনে মাপা হচ্ছে শব্দের পরিমাণ। এদিন সকালেও শান্তিকুঞ্জের চারিদিকে নিরাপত্তার খতিয়ে দেখতে জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা এসেছিলেন। তারপরেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না বলে সরব হয়েছেন শিশির অধিকারী।

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার