চাই মোদির আশীর্বাদ, কেন্দ্রের সহযোগিতা: মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

চূড়ান্ত ফলাফল আম আদমি পার্টি ১৩৪, বিজেপি ১০৪টি,  কংগ্রেস নয় 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরভোটের রাজনৈতিক লড়াই শেষ। এবার কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়েই সেই কাজ শুরু করতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি চেয়েছেন কেন্দ্রের সহযোগিতা। রাজধানী পুরভোটের গণনা শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত এক বছরের বেশি সময় ধরে দিল্লি পুরসভা ধরে রেখেছিল বিজেপি। বুধবার শেষ হল সেই দখলদারি। চলে গেল আম আদমি পার্টির হাতে। 

সরকারিভাবে নির্বাচন কমিশন দিল্লি পুরভোটের ফলাফল ঘোষণা না করলেও আম আদমি পার্টির সমর্থেকরা বিজয়োৎসবে মেতে ওঠেন। আপের সদর দফতরে কর্মী-সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। দুপুর আডা়ইটে নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়। চূড়ান্ত ফলাফল অনুসারে, আম আদমি পার্টি পেয়েছে ১৩৪টি আসন। বিজেপি দখল করেছে ১০৪টি আসন,  কংগ্রেস নয়টি আসন। 

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই জয় তিনি দিল্লিবাসীকেই উৎসর্গ করতে চান। তারা প্রথমে শাসন ক্ষমতায় বসিয়ে ছিল আপকে। । এবার তারা পুরসভাতেও দেখতে চেয়েছিল পালাবদল। কেজরির কথায়, মোদি এবং তাঁর দলকে মাঝে-মধ্যেই ডবল ইঞ্জিন সরকারের কথা বলতে শোনা গিয়েছিল। দিল্লিতে প্রতিষ্ঠিত হল ডবল ইঞ্জিন সরকার। দিল্লিতে শাসন ক্ষমতায় ছিল বিজেপি। এবার তারা পুরসভা দখল করল। তবে দিল্লি শহর তথা দিল্লিবাসীর সার্বিক কল্যাণ যে কেন্দ্রের সহযোগিতা ছাড়া হবে না, সেটা কেজরিওয়াল আরও একবার বুঝিয়ে দিলেন। 

আরও পডু়ন  পদ্মবনে ঝাড়ুঝড়, আপের দখলেই দিল্লি পুরসভা

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী