অপহরণের ছয় মাস বাদে একই পরিবারের তিনজনের কঙ্কাল উদ্ধার

অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জমি নিয়ে পড়শির সঙ্গে বিরোধের মধ্যে আচমকা নিখোঁজ হয়েছিলেন পশ্চিম সিংভূম জেলার চাঁইবাসার তাঁতনগরের জগদীশ রজক, তাঁর স্ত্রী সারদা দেবী ও নাতি রাজ রজক। পরিবারের অভিযোগ, তিন জনকে অপহরণ করা হয়েছে। তদন্তে নেমেও নিখোঁজদের জীবন্ত অবস্থায় উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে নিখোঁজ হওয়ার ছয় মাস বাদে তিন জনের কঙ্কাল উদ্ধার হয়েছে। তিন জনকেই অপহরণ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশ আধিকারিকদের। সন্দেহের তীর পড়শি বিকাশ বেহরার দিকে। যদিও ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন তিনি। অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর সাংবাদিকদের জানিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে পড়শি বিকাশ বেহরার সঙ্গে বিরোধ চলছিল তাঁতনগরের বাসিন্দা জগদীশ রজকের। গত এপ্রিল মাসে রহস্যজনকভাবে স্ত্রী ও নাতি সহ তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিখোঁজের পিছনে পড়শি বিকাশের হাত রয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু জগদীশবাবুরা নিখোঁজ হওয়ার পরেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় বিকাশ। গা ঢাকা দেওয়ার পরে ছত্তিশগড় ও ওড়িশার বিভিন্ন জায়গায় আস্তানা গাড়তে থাকে। বৃহস্পতিবার বিকাশের দুই স্ত্রী পার্বতী ও সুস্মিতাকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে শুক্রবার মুফাস্সিলের ছোটা লগিয়া গ্রামের এক জমি থেকে জগদীশবাবুদের কঙ্কাল উদ্ধার হয়।

মূল অভিযুক্ত বিকাশ বেহরাকে পাকড়াও করতে মহকুমা শাসকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়ে পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার বলেন, ‘আশা করছি শিগগিরই মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।’   

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন