ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের মরশুমে আম দিয়ে তৈরি নানা রকম ডেজার্টের মধ্যে এখন ট্রেন্ডিং ‘ম্যাঙ্গোমিসু  তিরামিসু’। ক্লাসিক ইতালিয়ান তিরামিসুর সঙ্গে মিশেছে পাকা আমের মিষ্টি স্বাদ, ফলে তৈরি হয়েছে একেবারে নতুন স্বাদের  সামার ডেজার্ট। কফির বদলে এখানে ব্যবহার করা হয় ম্যাঙ্গো পিউরি, আর সেই কারণেই এটি অনেক বেশি স্বাস্থ্যকর। গরমের দুপুরে ঠান্ডা ও ক্রিমি ডেজার্ট খেতে ইচ্ছে করলেই ভরসা হতে পারে এই রেসিপি। আমের মিষ্টি স্বাদ আর টিরামিসুর নরম ক্রিমি টেক্সচারের এই ফিউশন ডেজার্ট এখন সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। মৌসুমি আম দিয়ে তৈরি এই নো-বেক ডেজার্ট একদিকে যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই স্বাদেও ভরপুর। অল্প কয়েকটি উপকরণেই সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইল এই রেসিপি।

উপকরণ

২ কাপ পাকা আমের পিউরি

২০০ গ্রাম মাসকারপোন চিজ

১ কাপ হুইপড ক্রিম

৮-১০টি বিস্কুট

২ টেবিল চামচ চিনি বা মধু

সামান্য ভ্যানিলা এসেন্স

সাজানোর জন্য আমের টুকরো

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে মাসকারপোন চিজ, হুইপড ক্রিম, চিনি ও ভ্যানিলা এসেন্স ভাল করে মিশিয়ে নিন। এরপর বিস্কুটগুলো হালকা ম্যাঙ্গো পিউরিতে ডুবিয়ে একটি গ্লাস বা ডিশের নিচে সাজিয়ে দিন। তার উপর দিন ক্রিমের স্তর এবং আবার আমের পিউরি। এভাবেই একাধিক স্তর তৈরি করুন। সবশেষে উপরে আমের টুকরো দিয়ে সাজিয়ে অন্তত ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। ম্যাঙ্গোমিসুতে বেক করার ঝামেলা নেই, আবার স্বাদেও রয়েছে রেস্টুরেন্ট স্টাইল ফিনিশ। আমের প্রাকৃতিক মিষ্টত্ব ও ক্রিমি টেক্সচারের জন্য এটি গরমের দিনে একেবারে পারফেক্ট ডেজার্ট। সোশ্যাল মিডিয়াতেও এখন এই ফিউশন রেসিপির জনপ্রিয়তা তুঙ্গে,এর সাথে চাইলে উপরে পেস্তা কুচি, সাদা চকলেট বা সামান্য কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। অতিথি আপ্যায়ন কিংবা উইকেন্ড ট্রিট  দুই ক্ষেত্রেই এই ম্যাঙ্গো টিরামিসু হতে পারে সেরা চমক।

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

অবশেষে গ্রেফতার প্রশান্ত বর্মন

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

১৩ দিনে ২৭,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি