রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল রঘুরাম রাজন

সোয়াই মাধোপুরে প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে মিছিলে বেশ খানিকক্ষণ হাঁটেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে গিয়েছিলেন তিনি।  মোদি সরকারের নোটবন্দি থেকে শুরু করে একাধিক আর্থিক নীতির কড়া সমালোচনাও করেছেন বিভিন্ন সময়ে। বুধবার সেই রঘুরাম রাজনই সামিল হলেন রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য়। সোয়াই মাধোপুরে প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে মিছিলে বেশ খানিকক্ষণ হাঁটেন। দুজনকে হাঁটতে হাঁটতে আলোচনা করতেও দেখা গিয়েছে। কংগ্রেসের মিছিলে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরকে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।

ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে দায়িত্ব সামলেছিলেন রঘুরাম রাজন। পরে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন।  মোদি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক আর্থিক বিষয় নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছিলেন রাজন। ফলস্বরূপ বিজেপি নেতাদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছেন। এদিন রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় তাঁর উপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনরের হাঁটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ‘রাহুল গান্ধির সঙ্গে আজ ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। বিদ্বেষের বিরুদ্ধে দেশকে একসূত্রে বাঁধার কাজে ক্রমশই এগিয়ে আসছেন অরাজনৈতিক ব্যক্তিত্বরা। আর এতেই স্পষ্ট, আমাদের উদ্দেশ্য সফল হবেই।’

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক