KIFF 2022: ‘নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়’, ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন শাহরুখ

আমি কোথাও পড়েছি যে, নেতিবাচকতা সামাজিক মিডিয়ার ব্যবহার বাড়ায় এবং এর ফলে এর বাণিজ্যিক মূল্যও বৃদ্ধি পায়। এই ধরনের সাধনাগুলি সম্মিলিত বর্ণনাকে আবদ্ধ করে, যা ধ্বংসাত্মক।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে শাহরুখের চার বছর পর কামব্যাক ছবি ‘পাঠান’। বিশেষ করে ছবির প্রথম গান ‘বেশরম রঙ’-এ শাহরুখ দীপিকার রসায়ন নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। নেটমহল থেকে দেশের নেতামহল সবাই রীতিমতো চেতে উঠেছে। ইতিমধ্যেই পাঠান কে বয়কটের ডাকও দিয়েছে উত্তেজিত নেটমহল। সেই সব প্রশ্নের উত্তর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দিলেন শাহরুখ। একেবারে ঠান্ডা মাথায়। আজ দুপুরেই মুম্বই থেকে রওনা দেন বাদশা। বিকেলে এসে পৌঁছয় কলকাতায়, সোজা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখের উপস্থিত কয়েক গুণ উত্তেজনা বাড়িয়ে দেয় দর্শকদের। সেখান তাঁকে বরণ করে নেন টলি ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বক্তব্য রাখার সময় তিনি বাংলাতে প্রথমটা শুরু করলেও শেষে ইংরেজি এবং হিন্দিতেই নিজের বক্তব্য সারেন কিং খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ততা এবং সংস্কৃতি বাতিলের বিষয়েও এদিন একাধিক কথা বলেন শাহরুখ। ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের সময়ের সম্মিলিত আখ্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হয়। সোশ্যাল মিডিয়া সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়া একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়। আমি এমন বিশ্বাসের সম্পূর্ণ বিপরীতে, আমি বিশ্বাস করি সিনেমায় এখন আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। যা মানুষের প্রকৃতিকে তাঁর ভিত্তির মধ্যে সীমাবদ্ধ করে। আমি কোথাও পড়েছি যে, নেতিবাচকতা সামাজিক মিডিয়ার ব্যবহার বাড়ায় এবং এর ফলে এর বাণিজ্যিক মূল্যও বৃদ্ধি পায়। এই ধরনের সাধনাগুলি সম্মিলিত বর্ণনাকে আবদ্ধ করে, যা ধ্বংসাত্মক।” এরপর তিনি বাংলায় বলেন, যেহেতু বাংলায় এসেছি তাই বাংলার মেয়ে রানির কাছ থেকেই একটি বাংলা স্পিচ লিখে নিয়ে এসেছি। ভুল হলে রানির দায়। সবাইকে শুভ সন্ধ্যা। অনেকদিন পর কলকাতায় এসে আমি আনন্দিত। কলকাতার আথিতিয়তা সবসময়েই আমাকে মুগ্ধ করে। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি। আপনাদের সঙ্গে ৩ বছর পর দেখা করে আমি খুব খুশি।”

আমির খানের ‘লাল সিং’-এর পর একজন মুসলিম চলচ্চিত্র তারকার বিরুদ্ধে দ্বিতীয়বার এই ধরনের বিদ্রোহ শুরু হল। আসলে কেন্দ্রে শাসনকারী বিজেপির কিছু নেতার সমর্থনে ‘পাঠান’-এর উপর আক্রমণ আনা হচ্ছে। যে কারণে আমার খানের লাল সিং চাড্ডা ব্যর্থ হয়। মধ্যপ্রদেশের বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, দাবি করেছেন যে ছবিটির একটি গান “দূষিত মানসিকতা” দেখিয়েছে এবং রাজ্যে এটির মুক্তি দেওয়া হয়নি৷ এদিকে ‘পাঠান’ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হল, ‘বেশারম রঙ’ (লজ্জাহীন রঙ) গানটি। যেখানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একটি কমলা রঙের পোশাক পরেছেন যা চিহ্নিত করে বিজেপির রঙকে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে