Christmas 2022: বড়দিনে মরুরাজ্যের ব্লু সিটি বসে আছে আপনার প্রতিক্ষায়

বড়দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন ভারতের নীল শহর যোধপুর থেকে। মরু রাজ্যের এই শহরে দেখার জিনিস অজস্র। হাতে তাই পর্যাপ্ত সময় নিয়ে যাবেন।

Share:

কৌশিক দে সরকার: বড়দিনে(Christmas) যদি ঘুরে বেড়াবার ভীষণ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার গন্তব্য হতে পারে মরুরাজ্য রাজস্থানের(Rajasthan) ব্লু সিটি বা নীল শহর যোধপুর(Jodhpur)। অতীতের মাড়ওয়ার(Marwar) রাজ্যের রাজধানী ছিল এই শহর। তাই এই শহর জুড়ে দুর্গ আর মন্দিরের ছড়াছড়ি। তবে প্রাকৃতিক সৌন্দর্যও কিছু কম নয় এখানকার। সব কিছু দেখতে হলে শুধু যা হাতে সময় নিয়ে যেতে হবে তাই না, একদম মুদির দোকানের ফর্দের মতো দ্রষ্টব্য স্থানের লিস্টি করে আপনাকে বেরোতে হবে।

কী কী দেখবেন মরুরাজ্যের এই শহরে! এই শহরে পা রাখলেই সবার আগে আপনার চোখ যাবে পাহাড়ের মাথায় মুকুটের মতো দাঁড়িয়ে থাকা সুউচ্চ মেহেরনগড় ফোর্টের(Meherangarh Fort) দিকে। এই দুর্গ দেখতে আপনাকে হাতে খুব কম করেও ৪-৫ ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গের ভিতরের একের পর রাজকীয় কক্ষ আপনার মন কাড়ার পাশাপাশি এখানকার সংগ্রহশালায় রাজারাজদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোষাক, আসবাব আপনার মনের গহীনে দীর্ঘদিন থেকে যাবে। বিশেষ করে শিষমহল, মোতি মহল আর ফুলমহল, আপনার পা আটকে দেবে। ছেড়ে আসতে মন চাইবেই না। দুর্গের মধ্যে অবশ্যই দেখে নিন চামুণ্ডা মায়ের মন্দির। দেখতে ভুলবেন না দুর্গের নীচে থাকা রানীসার ও পদমসার নামের দুটি ঝিল এবং চোখলেও বাগ গার্ডেন। এর পরের গন্তব্য হোক উমেদ ভবন প্যাসেস। ভারত তো বটেই বিশ্বের অন্যতম সেরা রাজপ্রাসাদগুলির অন্যতম হল এই উমেদ ভবন প্যালেস(Umed Bhawan Palace)। কিন্তু মনে রাখবেন এই প্রাসাদের ৩ ভাগের মাত্র ১ ভাগই আপনি দেখতে পারবেন। কেননা এই প্রাসাদের একাংশে এখন রাজপরিবারের সদস্যরা বসবাস করেন। অপর একটি অংশে আছে একটি বেসরকারি হেরিটেজ হোটেল। অবশ্য সেখানে থাকলে প্রাসাদের বাড়তি অংশও দেখতে পাবেন। প্রাসাদ দেখতে গিয়ে একদমই মিস করবেন না এখানকার মিউজিয়ামটি।

কার্যত এই উমেদ ভবন প্যালেস আর মেহেরনগড় ফোর্ট দেখতেই আপনার ২টি দিন লেগে যেতে পারে। তাই চেষ্টা করুন এই দুটি দ্রষ্টব্য আলাদা আলাদা দিনে দেখতে। তার সঙ্গে শহরের অনান্য দ্রষ্টব্যগুলি ভাগাভাগি করে দেখে নিতে। সেক্ষেত্রে তালিকায় আপনার অবশ্যই থাকবে যশবন্ত থাডা, গভর্মেন্ট মিউজিয়াম, ঘন্টা ঘর, সর্দার সামান্দ লেক ও প্যালেস, মণ্ডলেশ্বর মহাদেব মন্দির, মাসুরিয়া হিল ও বাবা রামদেব মন্দির, রাই কা বাগ প্যালেস, মান্ডোর গার্ডেন, নেহেরু বাগ, রসিক বিহারী মন্দির, কুঞ্জবিহারী মন্দির, উদয় মন্দির এবং রাও যোধা ডেজার্ট রক পার্ক। এবার পা রাখুন শহরের বাইরে। সেখানেও কিন্তু লম্বা লিস্টি। সবার আগে চলে আসুন ওঁশিয়া গ্রামে। যোধপুর শহর থেকে ৬৫কিমি দূরে থাকা এই গ্রাম হিন্দু ও জৈন তীর্থকেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে এখানকার ঐতিহাসিক ও অসাধারন শিল্পকর্ম সম্পন্ন মন্দিরগুলির জন্য। দেখে নিন মহাবীর জৈন মন্দির, পরেশনাথ মন্দির,  শচীয়া মাতা মন্দির, সূর্য মন্দির, হরিহর মন্দির। একদিন ঘুরে আসুন মাণ্ডোর থেকে। যোধপুর শহর থেকে মাত্র ৮কিমি দূরে এই গ্রামই ছিল মাড়ওয়ার রাজ্যের পুরাতন রাজধানী। সেই স্মৃতি আজও বহণ করে চলেছে এখানকার মন্দির আর রাজাদের স্মৃতিতে নির্মীত ছত্রিগুলি। মাণ্ডোর যাওয়ার পথে অবশ্যই দেখে নিন মহামন্দির। এরপর যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই যোধপুর থেকে ঘুরে আসুন যশোবন্ত সাগর ড্যাম, পালি শহরে থাকা নওলাখা মন্দির ও সোমনাথ মন্দির, সোজাত দুর্গ এবং নিমাজ দুর্গা মন্দির থেকে।

কীভাবে যাবেন কোথায় বা থাকবেন! হাওড়া থেকে সরাসরি যোধপুর যাওয়ার জন্য রয়েছে মাত্র ২টি ট্রেন। প্রথমটি ১২৩০৭ আপ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস(সপ্তাহে ৪দিন) এবং ১২৩২৩ আপ হাওড়া বারমের এক্সপ্রেস(সপ্তাহে ২দিন)। এছাড়া বিমানযোগেও আপনি যেতে পারেন যোধপুরে। থাকার জন্য অবশ্যই বেছে নিতে পারেন রাজস্থান রাজ্য পর্যটনের হোটেল ‘ঘুমার’। এছাড়াও শহরে রয়েছে বেশ কিছু হেরিটেজ হোটেল ও বেসরকারি হাই ও মিডিয়াম বাজেটের হোটেল। আর হ্যাঁ হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে দেখুন পুরাতন যোধপুর শহরের অলিগলি। নীল রঙের এই শহর আপনার মন কেড়ে নেবে তা জোর গলায় বলা যায়।

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে