বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতল ভারত

প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল লোকেশ রাহুলরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: অভিষেক টেস্টে জাকির হাসানের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিংও ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের হার বাঁচাতে পারল না। রবিবার সকালেই টাইগারদের ১৮৮ রানে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিল সফরকারী দল। আর প্রথম টেস্ট জেতায় বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে গেল লোকেশ রাহুলরা।

শুক্রবার চতুর্থ দিনের শেষে ৬ উইকেটে বাংলাদেশের রান ছিল ২৭২। ক্রিজে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। দুজনে জুটি বেঁধে ৩৪ রান যোগ করেছিলেন। জয়ের জন্য শেষ দিনে টাইগারদের দরকার ছিল ২৪১ রান। আর সফরকারী দলের প্রয়োজন ছিল চার উইকেট। এদিন সকালে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন বাংলাদেশের দুই ব্যাটার। চার মেরে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন মেহেদি হাসান। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি। মহম্মদ সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ডে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসান। ৪৮ বলে ১৩ রান করেন তিনি। তখনই হার নিশ্চিত হয়ে যায়।

তবুও তাইজুল ইসলামকে নিয়ে একটা লড়াই চালানোর চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক সাকিব। তিনিই ছিলেন বাংলাদেশের শেষ ভরসা। ভারতীয় বোলারদের শাসন করতে আচমকাই মারমুখী হয়ে ওঠেন। নিজের অর্ধ শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত অতি আক্রমণাত্মক হতে গিয়ে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে আসেন তিনি। টাইগার অধিনায়কের ১০৮ বলে ৮৪ রানের ইনিংস ছয়টি চার ও ছয়টি ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষ ভরসা সাকিব আউট হতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। টাইগার অদিনায়ক ফেরার পর মাত্র চার রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন, তাইজুল ইসলাম। ৩২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সফরকারী দলের পক্ষে সবাধিক উইকেট নিয়েছেন অক্ষর পটেল। ৭৭ রানে চার উইকেট ঝুলিতে পুরেছেন। আর কুলদীপ যাদব ২০ ওভার বল করে ৭৩ রানে তিন উইকেট তুলে নিয়েছেন।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে