Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার পর নভেম্বরেই গোয়া সফরে যাচ্ছেন অভিষেক

সামনের ফেব্রুয়ারিতেই গোয়ায় নির্বাচন। তাই দেরী না করে ভোট সর্বশক্তি দিয়ে লড়তেই ময়দানে নেমেছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার পর গোয়া নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গিয়ে একাধিক চমক দিয়েছিলেন। ত্রিপুরার মতই গোয়াতে সংগঠন নিয়ে ও সরকার গড়ার বিষয়ে চিন্তাভাবন চালাচ্ছে তৃণমূল। ২০২২ বিধানসভা নির্বাচন পশ্চিমের এই দ্বীপরাজ্যে। তাই দেরী না করেই গোয়া নিয়ে উঠেপড়ে লেগেছে তৃণমূল। ইতিমধ্যেই দলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও সৌগত রায় এবং সদ্য তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়কে গোয়ার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদারকি করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এবার গোয়াতে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতে সফরে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্র মারফত জানা গিয়েছে, ১০, ১১ ও ১২ নভেম্বর গোয়া সফরে যাবেন অভিষেক। সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি থাকবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোয়া সফর সেরেছেন মমতা। আর তাঁর সফরের পর গোয়ার আঞ্চলিক দল, গোয়া ফরওয়ার্ড পার্টির তৃণমূলের হাত ধরার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে আলোচনায় বসতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন সেখানকার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই দেখা করেন। সেই কথা টুইটে তিনি জানিয়ে লিখেছেন, ‘বিজেপিকে টক্কর দিতে গোয়ায় একটা শক্তিশালী টিম তৈরি করতে দু বছর ধরে অপেক্ষা করছি। দুর্নীতিতে ভরা বিজেপি সরকারকে শেষ করতে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ। ২০২২-এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

সামনের ফেব্রুয়ারিতেই গোয়ায় নির্বাচন। তাই দেরী না করে ভোট সর্বশক্তি দিয়ে লড়তেই ময়দানে নেমেছেন অভিষেক। তাই মুখ্যমন্ত্রীর পর গোয়াতে যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল