জামিন পেলেন অনুব্রত মণ্ডল

ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে অনুব্রতকে জামিন দেয় আদালত। 

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার দুবরাজপুর আদালত (Dubrajpur Court) তাঁকে জামিন দেয়। ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে অনুব্রতকে জামিন দেয় আদালত। 

মঙ্গলবার আদালতে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হতে পারে। প্রসঙ্গত সাত দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন দুবরাজপুর আদালতে বীরভূমের তৃণমূল সভাপতিকে তোলা হলে আদালতে অনুব্রতের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। সবকিছু পর্যবেক্ষণ করে বিচারক কেষ্টকে জামিন দেন। ব্যক্তিগত ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত। তবে ১ জানুয়ারি ফের দুবরাজপুর আদালতে অনুব্রতকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় এদিন জামিন পান কেষ্ট। প্রসঙ্গত শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেছিলেন, অনুব্রত মণ্ডল তাঁকে দুবরাজপুর দলীয় কার্যালয়ে ডেকে খুন করার চেষ্টা এবং মারধর করেন। এরপর তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতকে রাজ্য পুলিশ দুবরাজপুর আদালতে তুললে তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অবশেষে সেই মামলায় মঙ্গলবার দুবরাজপুর আদালত তাঁকে জামিন দিল।

অন্যদিকে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে আপাতত দিল্লি নিয়ে যেতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। ওই দিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যাবে না।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা