কলকাতায় উদ্ধার ৫৯ লাখ টাকা, গ্রেফতার ৯

এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে বিপুল পরিমাণ টাকা (Money) উদ্ধার (Seized)। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা কলকাতার বড়বাজারের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রায় ৫৯ লাখ টাকা উদ্ধার করেন। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ টাকা কলকাতার বড়বাজার ও পোস্তা অঞ্চলে পাচার হচ্ছিল বলে লালবাজারের গোয়েন্দাদের কাছে খবর পৌঁছয়। গোপন সূত্রে পুলিশ এই খবর পেয়ে তড়িঘড়ি হানা দেয় মহাত্মা গান্ধী রোড এলাকায়। সেখানে গিয়ে কপিলচরণ বেহারা নামে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১২ লাখ টাকা। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোথা থেকে এই টাকা তার কাছে এল সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি কপিল। জেরায় কোনও সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ওই ব্যক্তিকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ঠিকানার সন্ধান পান তদন্তকারীরা।

কপিলের দেওয়া সূত্র ধরে রবীন্দ্র সরণি এলাকায় অবস্থিত এক অফিসের সন্ধান পায় পুলিশ। সেখানে হানা দিয়ে প্রায় ১৬ লাখ টাকা ওই অফিস থেকে উদ্ধার করে পুলিশ। এই দু জায়গায় হানা দেওয়ার পাশাপাশি আরও এক জায়গায় হানা দেয় লালবাজারের গোয়েন্দারা। সবমিলিয়ে মোট প্রায় ৫৯ লাখ টাকা উদ্ধার হয়। হাওয়ালার মাধ্যমে এই টাকা পাচারের ছক ছিল বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে লালবাজারের গোয়েন্দাদের তরফে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ