মিড–ডে মিলে পড়ুয়াদের দেওয়া হবে মুরগির মাংস ও ফল, বরাদ্দ ৩৭২ কোটি

জানুয়ারি (January) মাস থেকেই রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিলে (Mid Day Meal) দেওয়া হবে মাংস ও ফল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মিড–ডে মিলে (Mid Day Meal) পড়ুয়াদের (Students) পাতে দেওয়া হবে মুরগির মাংস (Chicken)। দেওয়া হবে মরসুমি ফলও (Fruits)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি (January) মাস থেকেই রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিলে (Mid Day Meal) ডাল, ভাত, তরকারির সঙ্গে এবার থেকে মুরগির মাংস দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।

কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জানুয়ারি মাস থেকে মাংস দেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ফলে চলতি মাস থেকেই স্কুলে গিয়ে মাংস ভাত খেতে পারবে পড়ুয়ারা। তবে এই মুরগির মাংস এপ্রিল মাস পর্যন্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে। চার মাসের জন্য মাংস দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা।

সূত্রের খবর,  মিড–ডে মিলে মুরগির মাংস এবং ফলের জন্য ইতিমধ্যে ৩৭২ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে নবান্ন। ইতিমধ্যে মিড–ডে মিল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সপ্তাহে কদিন পড়ুয়াদের পাতে মিলবে মুরগির মাংস? সূত্রের খবর, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগামী ৪ মাস— মিড–ডে মিলে সপ্তাহে তিনদিন মিলবে চিকেন। দেওয়া হবে ডিম এবং মরসুমি ফল। প্রসঙ্গত রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে মিড–ডে মিল দেওয়া হয়। কিন্তু সেই মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। বাংলায় মিড–ডে মিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র। আর এর পরেই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা