মুসলিম চিত্রকর শিল্পীদের হাতে তৈরি হচ্ছে দুর্গা থেকে কালী প্রতিমা

ভিন্ন ধর্মের মানুষ হলেও তাদের হাতে গড়া প্রতিমা গোটা দেশেই ছড়িয়ে পড়ছে ও পূজিত হচ্ছে এটাই মূল গর্বের কারণ চিত্রকর পরিবার গুলির

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুসলিম শিল্পীদের হাতে গড়ে উঠছে দেবী দুর্গা, কালী থেকে নানান প্রতিমার রূপ। চলতি বছরে জোরকদমে কাজ চলছে, বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ। দম ফেলার সময় নেই, এখনও কাজের চাপ রয়েছে। দুর্গা পেরিয়ে জোরকদমে কালী প্রতিমায় রূপটান দিয়েছেন মুসলিম শিল্পীরা। তবে ধর্ম ছাপিয়ে শিল্পীসত্তার পরশেই প্রাণ পায় মৃণ্ময়ী মূর্তি।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার খণ্ডখোলা পঞ্চায়েতের কেশববাড় গ্রামে ৫১টি চিত্রকর পরিবারের বাস। মুসলিম এই শিল্পীরা বংশানুক্রমিক ভাবে পটের ছবি আঁকেন। সেখানেই পোশাকে রঙিন নকশা করা কিংবা কাপে বাহারি রঙ করা ছবি আঁকার কাজ করে মুসলিম ধর্মাবিলম্বী মানুষেরা।

তাদের মধ্যেই মোট ৮ টি পরিবার বংশপরম্পরায় ঠাকুরগড়ে। তাদের হাতে গড়া বিভিন্ন ঠাকুরের মূর্তি বাংলা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে যায়। গুজরাত, মুম্বই, উত্তরপ্রদেশে পাড়ি দেয়। এ বার কালীপুজোতেও এক একটি পরিবারের হাতে ছিল শতাধিক প্রতিমা গড়ার বরাত। বাড়ির গৃহবধূ থেকে ছোট সদস্যরাও গড়ছে মূর্তি গড়ার কাজ। তাদের মধ্যেই একজন তাপস চিত্রকর জানিয়েছেন, ‘দাদুর আমল থেকে আমরা ঠাকুর বানাচ্ছি। আমাদের প্রতিমা বহু দূরে যায়। মুসলিম হলেও ধর্ম শিল্পকর্মে বাধা হয়নি।’ আরেক শিল্পী তপন চিত্রকরের কথায়, ‘আমার স্ত্রী চায়নাও প্রতিমার কাজ জানে। এটাই আমাদের মূল জীবিকা। আমাদের তৈরি প্রতিমার চাহিদা দেখে মৃৎশিল্পী হিসেবে গর্ব হয়।’

ভিন্ন ধর্মের মানুষ হলেও তাদের হাতে গড়া প্রতিমা গোটা দেশেই ছড়িয়ে পড়ছে ও পূজিত হচ্ছে এটাই মূল গর্বের কারণ চিত্রকর পরিবার গুলির।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ