শেষ বিমানযাত্রায় কো-পাইলটের আসনে বসতে চাননি নেতাজি

বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজীকে সহ-পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা। তাঁর অন্তর্ধান-মৃত্যুরহস্য নিয়ে আজও নানা গল্পগাঁথা প্রচলিত রয়েছে। তিনি বেঁচে আছেন নাকি বেঁচে নেই তা নিয়ে আজও চলছে বিতর্ক। ইতিহাস বলছে ১৯৪৫ সালের ১৮ অগস্ট শেষ বিমানযাত্রা করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান। সেই বিমানযাত্রা নিয়েই আজকের এই প্রতিবেদন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে নেতাজী সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন। কিন্তু সেখান থেকে যাওয়ার জন্য কোনও বিমান পাচ্ছিলেন না তিনি। বহু চেষ্টার পরে তাইকু থেকে একটা জাপানি বোমারু বিমানে তিনি ওঠেন। নেতাজিকে বিদায় জানাতে সেই সময় বিমানঘাঁটিতে হাজির হয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের বহু সহকর্মী। সেই বিমানে নেতাজির সফরসঙ্গী ছিলেন তাঁর এডিসি কর্নেল হাবিবুর রহমান।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাংবাদিক আশিস রায়ের লেখা বই ‘লেইড টু রেস্ট’ থেকে জানা যায়, ‘ওই বিমানটিতে ক্রু-সহ ১৪ জন ছিলেন। পাইলটের ঠিক পিছনেই নেতাজী বসেছিলেন। তার সামনে পেট্রোলের বড় বড় জেরিক্যান রাখা ছিল। নেতাজীর পিছনেই ছিলেন কর্নেল হাবিবুর।’ বইতে ওই সাংবাদিক আরও লিখেছেন, ‘বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজীকে সহ-পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন। ঘটনা হল, সহ-পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্যে বেশ ছোট ছিল।’ তিনি আরও লিখেছেন, ‘পাইলট আর লেফটেন্যান্ট জেনারেল শীদে ছাড়া বাকি সকলেই বিমানের মেঝেতেই বসেছিলেন। নেতাজীকে একটা ছোট কুশন দেওয়া হয়েছিল। কারও কাছেই সীট বেল্ট ছিল না।’ বিমান ছাড়ার আগে তার মধ্যে বসে থাকা অবস্থায়  নেতাজী-সহ সবার তখন বেশ ঠান্ডা লাগছিল। তখনকার দিনে আজকালের মতো বাতানুকুল ব্যবস্থা ছিল না। ঠাণ্ডা রুখতে নেতাজী তাঁর এডিসি কর্নেল হাবিবুর রহমানের কাছ থেকে তাঁর জ্যাকেটটা চেয়ে নিয়েছিলেন। ১৯৪৫ সালের ১৮ অগাস্ট দুপুর দুটো ৩৫ মিনিটে বোমারু বিমানটি মাটি ছেড়ে আকাশে উড়েছিল।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর